মূল লেখায় যান

বৃষ্টি এলে

মোঃ রাশিদুল ইসলামকবিতা১৭টি মন্তব্য

ধুলো জমা পথঘাট ধুয়ে মুছে যায়
তোমার প্রিয় শ্রাবণের জলে।
আমার আকাশে জমিয়েছি মেঘ তাই
নিজেকে আঁধারে ঢেকে।
তুমি বৃষ্টি শেষে রংধনু খোঁজ চিলেকোঠার কিনারে
আমিও দেখি রংধনু যদি তাকাও আমার চোখে।
তুমি হাসলে দু’হাতে চেপে রাখো মুখ ভীষণ খেয়ালেতে
আমি যদিও বুঝি মন কি বলে তোমার যা রেখেছো আড়াল করে।

মোট পড়েছেনঃ ৭৭৮জনআজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে। খুব ভালো লিখেছেন। আমাদের মাঝে পেয়ে খুব ভাল লাগলো। পাশেই থাকুন। শুভ কামনা অহর্নিশি। ভালো থাকুন সুস্থ থাকুন

  2. স্বাগতম সোনেলা পরিবারে,,
    দারুন লিখছে,
    “তুমি বৃষ্টি শেষে রংধনু খোঁজ চিলেকোঠার কিনারে
    আমিও দেখি রংধনু যদি তাকাও আমার চোখে।”

    শুভ কামনা রইল।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।