- বৃত্ত
- রুটির ব্যাসার্ধেই ঢেকে যায়,
- বিপরীতে দাঁড়িয়ে থাকা বাবার মুখ
- ভূমির কেন্দ্রভাগে।
- পিঠ বেয়ে মাথায় চড়ে বসে
- মাশরুম চাষি,
- তত্ত্বের অক্টোপাস মোহনিদ্রায়
- হাটে অহমের বারান্দায়।
- টের পাই আদি কোষীয়র
- প্লেটে শেকড় গজিয়েছে আমার পা।
- জেগে উঠেছি জানালার ওপারে
- নিরেট অন্ধকারে।
- এগারো বছরে ঠিক কতটুকু বাড়লো তির্যক লাইন?
- ওযুর জল ধরতেই বিসর্জিত কাঠামে
- ধরা পরে যাই
- বহন করা ইতিহাসের দাঁতে।
- আমার ঠিক বিপরীতে বসে যিনি ভাত চাবাচ্ছেন,
- আমি খেউজাল ফেলে তার দাঁতে লেগে থাকা মাছেদের,
- তুলে আনতে চেয়েছি।
- গত আড়াই বছর।

মোট পড়েছেনঃ ৩২০জনআজ পড়েছেনঃ ০জন



১৩টি মন্তব্য
নন্দিত ভাবে উপস্থাপন
বেশ ভাবনাময় প্রকাশ কবি দা
সোনেলায় স্বাগতম আপনাকে।
খুব ভালো একটি কবিতা নিয়ে এলেন প্রথমেই।
নিয়মিত লেখুন, অন্যদের লেখাও পড়ুন।
শুভ কামনা।
সোনেলায় স্বাগতম আপনাকে।
অসা
অসাধারণ লেখা, পড়ে বেশ ভালো লাগলো।
দারুণ কবিতা। সোনেলায় স্বাগতম আপনাকে। বৃত্তে আবদ্ধ আমরা সবাই , এমন লেখা নিয়মিত চাই। ভালো থাকুন সুস্থ থাকুন
স্বাগতম সোনেলার সোনালি উঠোনে। ভাবগাম্ভীর্য পূর্ণ লেখা দিয়েই যাত্রা শুরু হলো এখানে। শুভ কামনা আপনার জন্য।
নান্দনিকতায় ভরপুর । ধন্যবাদ ।
সোনেলায় স্বাগতম ভাই। নান্দনিক একটি লেখা পড়লাম। কেউ খাবলে খায় আবার কেউ সেই খাবারের উচ্ছিষ্ট খায়।
মানবিকতা জাগ্রত হোক সবার। ভালো থাকুন।
অনবদ্য লেখনী, দাদা।
ভালো থাকুন, অনেক।
গত আড়াই বছর বা আগামীর সব গুলো বছরেও বইবে এমনিই ধারা,
এক বিন্দু বৃত্তে গড়া জীবন,
বৃত্তের মাঝে যাপিত জীবন
বৃত্তের বাইরে যাবার পথ খোলা থাকে না।
সোনেলায় স্বাগতম।
শুভ কামনা 🌹🌹
বৃত্তেই ঘুরপাক।
সোনেলায় স্বাগতম
আপনার লেখা প্রথম পড়লাম। চমৎকার লেখা।