মূল লেখায় যান

জন্ম দাগ

নাজমুল হোসেন নয়নকবিতা৩টি মন্তব্য

অনাবশ্যক সংযতচিত্তে গুটি বসন্তের মতো

আমি জেগে উঠেবো পৃথিবীর নির্জন তম গ্রামের মোড়লের মুখে। আমার জন্ম দাগ মুছতে স্নো, পাউডার মাখতে থাকবে মোড়ালের বিগত তিন প্রজন্মের আউশধানের মতো নরম রমনীরা। অনাগত মোড়ালের নাতবউয়ের সাথে প্রণয়ের দ্বায়ে  আমি রাজবন্দী। তাঁকেই আমি হদিস দেবো কার উদরে আছে আমার জন্ম দাগ। পৃথিবীর মোড়লদের  মুখে গুটি বসন্তের দাগ হয়ে আমি বার বার জেগে উঠবো মহিষের মত নির্জন চোখ নিয়ে ,  আমাকে মুছে ফেলতে চাও? তবে মুখের স্নো,পাউডারের জোগান কমিয়ে মহামাতৃতের উদরে খোঁজ কর সেই  জন্ম দাগ।

মোট পড়েছেনঃ ৬৯৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?