মূল লেখায় যান

বুলবুল

কামরুল ইসলামকবিতা১৬টি মন্তব্য

সাগর জলে উঠলো ফুলে
বুলবুলের তান্ডব
বসতি কুলে ভাগ্য ভুলে
নিষ্ঠুর এই বান্ধব ।
জলের তলে শিকার ফলে
ভাগ্য যখন গড়ি
হিংসায় ফুঁসে নিষ্ঠুর রোষে
তোর আঘাতে মরি ।
ঘর ভাঙিস, বাড়ি ভাঙিস
কেড়ে নিস সব
সুতায় বোনা স্বপ্ন চুনা
হিংস্র তোর উৎসব ।
থাকিস জলে, গভীর তলে
আসিস কেন কুলে
একটি বার, দে বাঁচিবার
হিংসা বিদ্ব্যেষ ভুলে ।
দুর্বিসহ এই জীবনে , হিংস্র দমনে
আসিস না যে আর তুই
সাগর কুলে দুঃখ ভুলে এবার মোরা
দুহাতে স্বপ্ন ডাঙা ছুঁই ।

মোট পড়েছেনঃ ১০৮৭জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. কামরুল ভাই, আপনার আগের পোস্টের সময়সীমা এখনো ২৪ ঘন্টা পার হয়নি। আপনি লেখাটি খসড়ায় রাখুন, নতুবা নীতিমালা ভংগের জন্যে মডারেটর গন আপনার পোস্ট রিমুভ করে দিবে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।