মূল লেখায় যান

বিমুখ নদী

সাবিনা ইয়াসমিনকবিতা২৪টি মন্তব্য

 

আমাদের পথটা থমকেছে হঠাৎ এক সোনালি সন্ধ্যায় ,
তারপর কেবল শুধুই ধুধু ধুধু বালিয়াড়ি

পিছু ফেরা যায়না
মরু-জমানো পায়ে
এগোনো হবেনা সামনের পথে,
পরিনত সম্পর্ক গড়ার পূর্বেই পথ হারিয়ে
গেছে স্তব্ধতার তুমুল জঞ্জালে..

হাহাকার
বঞ্চনা
প্রতারণা
পরিত্যাক্ততার মোড়কে ঢাকা প্রেম
বড্ডো কুৎসিত লাগে আজ-কাল ;

খোলোসের আবরণে সুখের মৃত্যু হয়েছে..
গলিত লাভা-স্রোতে পুড়েছে
হৃদয়ের সজীবতা,
ঈশ্বর-প্রদত্ত প্রেমে বহুমুখী ঈশ্বরের
প্রবঞ্চনায়
অপঘাতক আজ ঐশ্বরিক প্রেম।

দহন
জ্বলন
উত্তপ্ত অশ্রুকণায়
ছাই হয়েছে গহীন নদীর পলি-অঞ্চল/

প্রেম হবেনা আর এই অ-কবিতায়..

মোট পড়েছেনঃ ১৬৫৩জনআজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. ঈশ্বর-প্রদত্ত প্রেমে বহুমুখী ঈশ্বরের
    প্রবঞ্চনায়
    অপঘাতক আজ ঐশ্বরিক প্রেম।

    প্রেম সবসময় প্রতিমূর্তীস্বরূপ।
    এই প্রেমের প্রতিমূর্তীকে যত সাজাবে ততো রূপ ও মনেরমিলন ঘটবে।
    হ্যাঁ,
    তবে তার ভাবনাকে আবেগ ব্যতীত রূপ দিতে হবে।
    অপঘাতে ঈশ্বরকে ছোঁয়ে প্রেম নয় ঈশ্বরের আশীর্বাদে আসুক ঐশ্বরিক প্রেম।
    .
    ভালো কাব্যকথন দিদি।

  2. খোলোসের আবরণে সুখের মৃত্যু হয়েছে..
    গলিত লাভা-স্রোতে পুড়েছে
    হৃদয়ের সজীবতা,
    ঈশ্বর-প্রদত্ত প্রেমে বহুমুখী ঈশ্বরের
    প্রবঞ্চনায়

    হ্যাঁ, দিদি, ঠিক তা-ই! চারদিকে দেখছিও অহরহ।

  3. পাখায় রক্ত-ছাপ নিয়ে
    পতনের চিহ্ন দেয়ালে আঁকা হয়ে-ই আছে,
    অস্থির-অলৌকিক গৃহদাহ এখন এখানে।
    দুর্বৃত্ত-এলাকায় বিচরণে
    শুধুই অপ্রাপ্যতার ঝন ঝন আওয়াজ
    এই সজল সন্ধ্যায়।

    1. ইয়েস!! যেখানে প্রেম সেখানেই কষ্ট।
      কষ্ট পেতে যারা ভালোবাসে তারা প্রেম করে, যারা কষ্ট পেতে চায় না, তারাও প্রেমে পরে….. চারদিকে শুধুই গ্যাঞ্জাম। 😉😉

  4. নদীর মধ্যে দেখি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে,
    থমকে যাওয়া নদী কিন্তু কেহ দেখতে চাইনা,
    থমকে থাকা নদীতে পলি জমে নদী আর নদীই থাকেনা,
    নদী বহমান থাকুক, টলটলে পানিতে নদীর তলদেশ যেন দেখা যায়।

    ভাবতেছি আপনার এই পোস্টের একটা জবাব পোষ্ট দেবো,
    গোপনে একটা জবাব পোষ্ট আমাকে দিলেও পারতেন 🙂
    কবিতা যে পারিনা আমি, অ-কবিতাও না,

    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।