মূল লেখায় যান

বিদায় প্রিয়তমা ।

সঞ্জয় কুমারকবিতা, সমসাময়িক১২টি মন্তব্য

ম

শোন সুরঞ্জনা
তোমার কেশের সুবাস এখন আর আমাকে পাগল করে না।

চারদিকে এখন শুধু পোড়া মাংসের গন্ধ
কে এফসির চিকেন নয় , এখন মানুষই পুড়ছে জ্যান্ত ।

যতটা আগুন জ্বলেছিলো তোমার বিহনে
তারচেয়ে ও বেশী জ্বলছে হৃদয় টা পেট্রোল বোমার আগুনে ।

আমার যে দু চোখে তুমি রাখতে চোখ
চেয়ে দেখ আজ সেখান থেকে বেরুচ্ছে অগ্নি ক্রোধ ।

আজ আমি বামাক্ষেপা আমি অশান্ত
সব অত্যাচারিদের করবই আমি পরাস্ত ।

আমি যুদ্ধে গেলাম বিদায় প্রিয়তমা
জয় বাংলা , জয় বাংলা মা ।

মোট পড়েছেনঃ ১০৪৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১২টি মন্তব্য

  1. শিরোনাম দেখে ভাবলাম বিদায় নিলেন বুঝি।ক্লিক করে দেখি কবিতা।কবিতা কি এই প্রথম লিখলেন?ভালোই তো লাগলো।সবাই কবি হয়ে যাচ্ছে 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?