মূল লেখায় যান

বিদঘুটে স্বপ্নের ঘেরা টোপে

জসীম উদ্দীন মুহম্মদকবিতা২টি মন্তব্য

লাল নীল ঘুম এখন দিত দু চোখের পাতায় চুম
অথচ পরিহাস এক অশুদ্ধ সময়ের
মস্তিষ্কের স্নায়ু কেন্দ্রের বেশুমার হিসাব
কালনিশির মত বড় বেশি বাজে
অলক্ষণে হুতুম পেঁচার ডাক !
চেয়ে আছি এই আজব অন্ধকারের দিকে
চেয়ে আছি এই অসীম শূন্যতার দিকে
আর
মনে মনে ভাবি কেন এত নিষ্ঠুর পরিহাস !
আজ ইচ্ছে পাখি বনেদি সুতোয় মালা গেঁথে
উড়ে যায়
বাঁধন হারার দেশে
সাত সমুদ্দুর পেরিয়ে এক নিমিষে !
অথচ
এখন অকাল সময়ের প্রহরে বন্দি
এক নিরামিষ মন
বিদঘুটে স্বপ্নের ঘেরা টোপে আবদ্ধ এ জীবন !

মোট পড়েছেনঃ ৬৫৫জনআজ পড়েছেনঃ ০জন

২টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।