মূল লেখায় যান

বিদগ্ধ অস্তিত্বের চিহ্ন

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

উদাসীন পৃথিবীর এক কোণে বিজারিত যুথীকায়
তোমার ঠোঁট নিঃসৃত অমৃতকে সঞ্চিত করেছি-
আত্মদহনে, আমার গানের সুরে।
আমাকে ভুলে যাও সরে যাও ক্ষতি নেই;
সম্পূর্ণ ভোলার আগেই নিজের পদচিহ্ন এঁকে দিলাম-
চৈত্রদুপুরে, তোমার আঙিনায় দুয়ার পাশে।

তপ্ত বালিয়াড়ির বুকচিরে আহরিত কামনির্যাসের গাত্রোত্থানে
কিংবা নিরন্তর বয়ে চলা ঘাঘটের অন্ধকার অতল কূপে;
শতাব্দীর শেষ যে স্রোত ফুঁসে উঠবে
সেই ধারায় এখনো উঠছে আর নামছে-
খোঁপায় বাঁধা হলুদ এলামান্ডাটি।

আজ উদঘাটিত হয়েছে অতীতের সব ইতিহাস
আমি ছিলাম আছি থাকবো- সৃষ্টির আদি হতে অন্তে,
অসম মিলনের আলোক প্রকাশে;
নয়তো গড়ের মাঠের বিযুক্ত হংস রহস্যে।

ভালোবাসার অমৃত পেয়ালা হাতে নিয়ে
ঐ দূর পাণে, আকাশে জ্যোতির্ময় কালপুরুষ হয়ে;
যে রাত্রে সকল চিহ্নরা অচিনের মাঝে যায় মিশে
দ্বিধায়, ভয়ে- প্রবল কামোত্তাপের অগ্নি খরাতে।

মোট পড়েছেনঃ ১৪৬৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৪টি মন্তব্য

    1. আপনারা পড়েন বলেই লিখতে উৎসাহ পাই আপু। তবে লেখায় ভুলভ্রান্তি হলে অবশ্যই ধরিয়ে দেবেন। লেখক হিসেবে আমি এখনো শিশু কিন্তু ☺

      শুভকামনা জানবেন।🌹🌹

  1. শব্দগুলো অনেক বলিষ্ঠ। যা লেখার ভিতরে রস ভেবে চিন্তে বের করে আনতে হয়। ঠিক লেখাটির মমার্থ ভালোবাসার দিকেই ইঙ্গিত করে।

    সুস্থ থাকবেন ভাইয়া সবসময় 😍

  2. আজ উদঘাটিত হয়েছে অতীতের সব ইতিহাস
    আমি ছিলাম আছি থাকবো- সৃষ্টির আদি হতে অন্তে,
    অসম মিলনের আলোক প্রকাশে;
    নয়তো গড়ের মাঠের বিযুক্ত হংস রহস্যে।

    দারুণ বাক্য এ যেন কবি নজরুলের কবিতা পড়লাম।

    1. দাঁত ভেঙে গেলো এত সহজেই? রহস্যের কি আর শেষ আছে? সবেতো শুরু। কালে কালে কত কিছু যে দেখবেন!!
      পদচিহ্নের ছবি তোলার এখনো যে বাকী। একখান ক্যামেরা হইলে মন্দ হইতোনা কিন্তুক ☺☺

      1. লিখে আবার মুছে ফেলেছিলাম। যাক আপনিই বলে দিলেন ….. “সবে তো শুরু ” এত কম কম দাঁত ভাঙতে হাজির হলে চলবে? একজন কবি মহারাজ, একজন তৌহিদ সাব…. বাহ বাহ বাহ্…..ব্লগাররা সব নড়বড়ে দাঁতের চিকিৎষায় এখানেই জড়ো হবে।😂😂😂

      2. কার সাথে কার তুলনা!! মহারাজতো মুকুটধারী, আমি নগন্য ফুল পূজারি মাত্র।

        দাঁত আমার নিজেরই নড়বড়ে, একজন ডাক্তারের ঠিকানা দেনতো আপু। তবে হ্যা, সেই ডাক্তার যেন নরম মনের হয়। দাঁতের রোগ সারাতে আবার ভালো দাঁতই না তুলে ফেলে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?