মূল লেখায় যান

বিদগ্ধ অন্তর

অনন্য অর্ণবকবিতা১৫টি মন্তব্য

বুকের বামপাশটায় দুমড়ে মুচড়ে খেলা করে এক রত্তি সোনালি স্বপন

আশ্বিনের মাঝামাঝি মাঝরাত্তিরে অতন্দ্র নয়নে –

বাতায়নে বসে একা ভাবি কেন এতো উদাসীন

ছন্নছাড়া বাউন্ডুলে স্বল্পদৈর্ঘ্যের এ জীবন ।।

 

কোন অযুহাত কোন অভিযোগের অখণ্ড তৎপরতায়

বিচ্ছিন্ন প্রোফাগান্ডা আড়ালে করেই

যে নিজস্ব বলয় প্রাচীর তুলেছি গড়ে; আমার চতুর্দিকে

আজ তার সবটুকুই বিলুপ্তির পথে-

শুভ হোক তোমাদের সম্পত্তির প্রলুব্ধ প্রলয়োল্লাস ।।

 

এই ঢিমেতালে কেটে যাওয়া নিরীহ নির্ঝঞ্ঝাট জীবন আমার

জীবনের দুই তৃতীয়াংশ ধরেই সরে ছিলাম,

এক ভয়ানক একাকীত্বের আলখেল্লার অন্তরালে –

কি যাতন কি পীড়ন নিপীড়ন আমার বিদগ্ধ অন্তরে –

জানি আমি, তোমরা সে বুঝবে কি করে ।।

মোট পড়েছেনঃ ৮৯০জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. যার ব্যথা সে ব্যতিত আর কেউ বোঝে না এ মে চিরন্তন সত্য। সব ঝঞ্ঝাট কেটে গিয়ে আবার আসুক ফিরে নতুন ভোর নিয়ে সোনালি স্বপ্ন।

    ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

  2. আমরা নীরব দর্শক হয়ে দেখে যাই হৃদয়ের দগ্ধতা, ক্ষত। যার জ্বালা সে ছাড়া আর কেইবা বুঝে যাতনার বিষব্যাথা! অনেক দিন পর আপনার লেখা পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। আশা করি এখন থেকে নিয়মিত আপনার লেখা পড়তে পারবো। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো। সোনেলার জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো