মূল লেখায় যান

বাড়ছে তো বাড়ছেই

নিতাই বাবুএকান্ত অনুভূতি৩২টি মন্তব্য

আমাদের দেশে হুড়হুড় করে সবকিছুই বাড়ছে!
মানুষ বাড়ছে, বসতি বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে,
বিদ্যুতের বাম বাড়ছে, ঘুষ বাড়ছে, ঘুষখোর বাড়ছে
কর্মসংস্থান বাড়ছে, বেকার বাড়ছে, বেকারত্ব বাড়ছে।

রাস্তাঘাট বাড়ছে, ব্রিজ বাড়ছে, যানবাহন বাড়ছে,
যানজট বাড়ছে, চাঁদাবাজি বাড়ছে, দুর্ঘটনা বাড়ছে, আহাজারি বাড়ছে, কান্না বাড়ছে, শোক বাড়ছে,
দুর্দশা বাড়ছে, ক্ষোভ বাড়ছে, বিক্ষোভ বাড়ছে।

স্কুল বাড়ছে, কলেজ বাড়ছে, শিক্ষার হার বাড়ছে,
শিক্ষিত বাড়ছে, দুশ্চরিত্র বাড়ছে, ধর্ষক বাড়ছে,
ধর্ষণ বাড়ছে, বলৎকার বাড়ছে, চোর বাড়ছে,
চুরি বাড়ছে, মাদক বাড়ছে, মাদকাসক্ত বাড়ছে।

বেতন বাড়ছে, আয় বাড়ছে, ব্যয় বাড়ছে,
সমস্যা বাড়ছে, প্রবাসী বাড়ছে, রেমিট্যান্স বাড়ছে,
আমদানি বাড়ছে, রপ্তানি বাড়ছে, লেনদেন বাড়ছে,
শিল্পপতি বাড়ছে, বাটপার বাড়ছে, বাটপারি বাড়ছে।

ক্যাসিনো বাড়ছে, জুয়াড়ি বাড়ছে, মামলা বাড়ছে,
দুর্নীতি বাড়ছে, দুর্নীতিবাজ বাড়ছে, অপরাধ বাড়ছে, অপরাধী বাড়ছে, ছিনতাই বাড়ছে, ধরপাকড় বাড়ছে, ডাকাতি বাড়ছে, সন্ত্রাস বাড়ছে, সন্ত্রাসী বাড়ছে।

মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, মুসুল্লি বাড়ছে,
ঈমান বাড়ছে, বেঈমান বাড়ছে, বেঈমানী বাড়ছে,
গুজব বাড়ছে, অবিশ্বাস বাড়ছে, নেতা-নেত্রী বাড়ছে,
ক্রসফায়ার বাড়ছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাড়ছে।

মোট পড়েছেনঃ ৯৩৩জনআজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. শুধু সব খারাপ দিকগুলো বেড়েই চলেছে আর বেড়েই চলে।
    বাড়েনি কেবল মানবতা, মনুষ্যত্ব, জ্ঞান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা,কৃতজ্ঞতা।

    1. ভালো কিছু তেমন বাড়বে না বলে মনে। কারণ মানুষ দিনদিন হিংস্র হয়ে উঠছে। তাই মানবতা কমছে।
      আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

  2. বেতন বাড়ছে, আয় বাড়ছে, ব্যয় বাড়ছে,
    সমস্যা বাড়ছে, প্রবাসী বাড়ছে, রেমিট্যান্স বাড়ছে,
    আমদানি বাড়ছে, রপ্তানি বাড়ছে, লেনদেন বাড়ছে,
    শিল্পপতি বাড়ছে, বাটপার বাড়ছে, বাটপারি বাড়ছে।

    —-কিছু মানুষ বাড়া দরকার। সত্যিকার মানুষের খুবই অভাব চারপাশে।

    নিরেট বাস্তবতা লিখেছেন।

  3. আমার মন্তব্য কই গেলো? তিনজনের পরেই আমি মন্তব্য রেখে গিয়েছিলাম!
    কি ভেল্কি শুরু হইলো আমার সাথে?😢

    মানবতা বাড়েনাই
    সহিষ্ণুতা বাড়েনাই
    ধৈর্য বাড়েনাই
    সবকিছু হারিয়ে যা বাড়ছে কেবলই বাড়ছে…..
    এইসব বোধগুলো হারিয়েই বাড়ছে।
    দারুন লিখেছেন দাদা।

    1. যেমন বাড়ছে শিক্ষা, তেমন বাড়ছে অমানুষিকতা। তাই দিনদিন কমে যাচ্ছে মানবের মানবতা।
      সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় বন্যা লিপি দিদি।