মূল লেখায় যান

বালিকা, তুমি আমার নও!

সিহাবএদেশ, কবিতা১২টি মন্তব্য

বালিকা, তুমি আমার নও!

আমি যে বৃষ্টি পছন্দ করি, ভিজতে ভালবাসি।

কিন্তু তুমি… তুমি তো আমার সামনে আসো সাজগোছ করে।

বৃষ্টিতে ভিজতে গেলে যে সাজ আর থাকবে না।

আমি বলেছিলাম তোমায় প্রাকৃতিক হতে।

অথচ ততোই তুমি কৃত্রিম হয়েছো!

হয়েছো আমার বিপরীত!

খোলা চুলে বাতাস ছুয়ে দিয়ে

যে ঘ্রাণ আমায় তোমার কাছে টেনে আনার কথা ছিল,

সেই ঘ্রাণ যে আমি পাই না!

তুমি তোমার চুলকে কৃত্রিম কাঠি আর বন্ধনীতে বন্দি করে রেখেছো।

যেনো শাসন করছো!!

অথচ, আমি একে মুক্ত দেখতে চাই।

উড়ন্ত অবাধ্য চুল..!!

তাই তুমি আমার নও, আমারই হবার ভান করছো শুধু..!!

মোট পড়েছেনঃ ৯৩৪জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. বালিকাকে আরো ভালো করে বুঝিয়ে দেখুন। কবি বলেছেন, “একবার না পারিলে দেখো শতবার”।

    ১. লেখায় দুই লাইনের মাঝে ফারাক বেশি দেখা যাচ্ছে।
    ২. মাত্রাতিরিক্ত আশ্চর্যবোধক চিহ্ন লেখার ওজন, সৌন্দর্য ও আবেদন কমিয়ে দেয়। যতিচিহ্নের ব্যবহার যথার্থ হওয়া উচিত। 🙂

  2. বালিকাই হয়ত চাইছে, তার চুল আপনিই খুলে দিন। প্রিয়সির চুলটা নিজ হাতেই খুলেই দেখুন না। বন্ধনী মুক্ত করুন ঐ কাঠিতে বাধা চুলকে। সব কিছু কি সবাই মুখেই প্রকাশ করতে পারে ?
    বালিকা ও প্রকৃতিতে মিশে থাকুন। শুভকামনা রইল।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।