মনটাকে ছুঁয়ে দেখতে চাই তোমার।
জানি আমি, তুমিও তাই চাও,
কিন্তু কোন এক বাঁধা দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকে,
তোমার আর আমার মাঝে।
তোমার নিঃশ্বাসটাকে নিজের করে নিতে চাই।
কিন্তু প্রকৃতি আমাকে তা করতে দেয় না।
যখনই কাছে আসতে চাই তোমার,
কোন এক অজানা ঝড় এসে উড়িয়ে নিয়ে যায়
আমাকে, তোমার কাছ থেকে অনেক দূুরে।
তোমাকে জড়িয়ে ধরে একটিবার চিৎকার করে
বলতে চাই, বড্ড ভালোবাসি তোমাকে।
কিন্তু কোন এক অজানা ভয় এসে আমার
ইচ্ছের মৃত্যু ঘটিয়ে দেয়!
আর তোমাকে জড়িয়ে ধরতে পারি না,
আর তোমাকে আমার ভালোবাসার কথা বলতে পারি না।
অপেক্ষায় আছি সে প্রহরের,
যে প্রহরে অনুকূলে থাকবে সবকিছু।
আর তোমাকে বলতে পারবো
আমার ভালোবাসার কথা, আমাদের কথা।
মোট পড়েছেনঃ ৮৪৮জনআজ পড়েছেনঃ ০জন


১৩টি মন্তব্য
শুভ কামনা রইলো সেই মুহূর্তের জন্য।
ভালো থাকুন সব সময়।
শুভ কামনা নিরন্তর।
কিসের এত বাঁধা! সব ঝেড়েঝুড়ে ফেলুন…..চিৎকার করে বলেই ফেলুন একবার ” তোমাকে বড্ড ভালবাসি” দেখবেন সব বাঁধা কর্পূরের মত উবে যাবে। শুভ কামনা রইলে
ধন্যবাদ। ভালো থাকবেন। ভালোবাসা অফুরান।
চমৎকার লিখলেন ভাই, সাথে নান্দনিক উপস্থাপন।
ভালো লাগা রইলো।
ধন্যবাদ বড় ভাই। আপনার এমন উৎসাহপূুর্ণ কথা আমাকে আরো লিখার অনুপ্রেরণা যোগাবে। শুভ কামনা রইলো।
শুভেচ্ছা রইলো।
বাঁধা,ঝড়,ভয় সবগুলোতেই উডিয়ে দিয়ে সামনে এগুতে হবে কারণ ভালোবাসায় সবসময় এগুলো কাটার মত।
শুভ কামনা রইল!!!
ভালোবাসা দিয়েই দূর হোক সকল কাটা। নিরন্তর শুভেচ্ছা।
ভালোবাসি কথাটা বলতে সময় নিলেই কাঙ্ক্ষিত প্রিয়জনকে হারিয়ে ফেলতে পারেন। সাহস করে বলেই ফেলুন। আশা করি শুভ হবে, মনোষ্কামনা পূরণ হবে। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য। এতো গ্যাপ দিলে হবে! নিয়মিত লিখুন, পাশেই থাকুন। ভালো থাকুন নিরাপদে থাকুন
ধন্যবাদ। জয় হোক ভালোবাসার।শুভ কামনা রইলো।
কাঙ্খিত সময়ে কাঙ্খিত কাজটি হোক।
শুভ কামনা
ধন্যবাদ।ভালোবাসা রইলো।