মূল লেখায় যান

বসন্ত আসছে

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি৩১টি মন্তব্য

উত্তর বাতাসে নোনাজলের সোঁদা গন্ধে ম্রীয়মান আমি-
ঝরাপাতার মর্মর ধ্বনির নিরবচ্ছিন্ন সুরে,
নিশ্চুপে কান পেতে আছি নির্জনে অধীরতায়
বসন্ত আগমনী বার্তার উচ্ছলসৌন্দর্য বর্ণনে।

নিষ্কলুষ প্রাণসঞ্চারী নকশিকাঁথায় নিজেকে মুড়িয়ে
নতুন কুঁড়িতে সবুজের মায়ায় আসছে সে-
কিশোরীর লাজুক চোখের অব্যক্ত কথার চালাচালিতে,
তরুণের গেরুয়া পাঞ্জাবির আলপনা হয়ে।

বাসন্তী শাড়ির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা উষ্ণতায়
পেলব অস্থিকোষের বসন্ত বাহুডোরে জড়িয়ে,
স্পর্শকাতর লজ্জাবতীর উদ্যাম লুকোচুরিতে
চলো আজ মূর্ছাতুর হই তুমি আমি বারংবার।

মোট পড়েছেনঃ ১১৭৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩১টি মন্তব্য

    1. এখন মাঘ মাস, উওর থেকে হিমালয় ছুঁয়ে যে বাতাস আসে তা নাকে ঢুকলে নাক ঝাঁঝায় ঠিক যেমন সমুদ্রপাড়ে দাঁড়ালে হয়।

      আমাদের এদিকে এই বাতাসকে বলে পশ্চিয়া বাতাস। উত্তর-পশ্চিম কোন থেকে আসে বলেই বোধ হয়!!

      ভালো থাকবেন ভাই।

  1. বসন্তকে বরণ করতে অধীর আগ্রহে আছি আমি, ফুলদের আগমনে পাখিদের কুহুতানে এই সময়টা গ্রামীন জীবনে সত্যিই প্রকৃতির এক অনন্য দান। ভালোলাগা জানিয়ে গেলাম তৌহিদ ভাই।

    1. আসলে এই সময়টাতে প্রকৃতি সেজে উঠছে নতুন সাজে। আমার পছন্দের সময় এটি। না গরম না ঠান্ডা।

      লেখা ভালোলেগেছে জেনে প্রীত হলাম ভাই। ভালো থাকবেন।

  2. “বাসন্তী শাড়ির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা উষ্ণতায়
    পেলব অস্থিকোষের বসন্ত বাহুডোরে জড়িয়ে,
    স্পর্শকাতর লজ্জাবতীর উদ্যাম লুকোচুরিতে
    চলো আজ মূর্ছাতুর হই তুমি আমি বারংবার।“

    বসন্তকালে উষ্ণতা পাওয়ার শীতকালীন
    আকুতি ভালই লাগলো।
    শুভ কামনা।

  3. ওহহহো,, কি দারুণ রোমান্টিক কবিতা!! বসন্ত এবার কালারফুল হয়েই আসছে তাহলে ☺☺

    আঁঁকুপাকু মনে আর কি কি দোলা দিচ্ছে তাও লিখে দিতে হবে কালপুরুষ ভাই। থামলে চলবে না, 😜😜

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?