মূল লেখায় যান

বর্ষা প্রহরের আকুতি!

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

দিগন্তে প্রলয়মেঘে গুড়ু গুড়ু মাদলের আহবানে-
অশান্ত মনে বাজে দূর্যোগের ঘনঘটা!
ঘরের কোণে ধুলোজমা তানপুরাটার বীণা,
রিনিঝিনি শব্দে কানে সুধায় সংগীত আলাপন।

মনরাধিকার প্রাণে অসহ্য বিরহ বেদনারা-
ঘুর্ণিপাকে ঘনীভূত মল্লারে।
রাগে-অনুরাগে; নির্দয় তীরের মতন পিঞ্জরে বিঁধে।
অলকাপুরে বিরহীনি যক্ষপত্নীর চিহ্ন,
উদ্ভাসিত হয় বীণাপের ক্ষণিক অগ্নি-আলোতে।

উদ্ভ্রান্ত মিলন সংকেতের অপেক্ষায় কপোত-কপোতী
অনির্বাণ চির-ভাস্মর অলকাপুরে-
খেলা করে উন্মাতাল নৃত্যে;
তপনহীন মেঘাচ্ছন্ন এই বর্ষা দিনে।

———–
তৌহিদ,রংপুর।
০২/০৮/২০১৯

মোট পড়েছেনঃ ১৪৩৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

  1. তানপুরাটা বাজুক সুরে
    ছন্দ আসুক মনে।
    বৃষ্টি এবার গেলই বুঝি একলা আমায় রেখে।
    উদাস সময় টুপুরটাপুর
    ভালো থাকই দায়
    এমন সময় বন্ধু আমার দূরের কোনো গাঁয়।

      1. আমার একটি ছোট্ট সমস্যা আছে। আমি যখনই কোন লেখা পড়ি তখন আমার মাথায় আসে কেন লেখক লিখেছে, লেখকের মুড কেমন ছিল। এসব হিজিবিজি। তাই সব মিলিয়ে একাকার হয়ে যায়।

  2. বর্ষাদিনের বর্ননা সুন্দর করেই দিলেন। বর্ষা নিজে অবিরাম ঝরতে থাকলেও স্থবির করে দেয় বস্তু জীবন। অলকা পুরে আর কি কি ঘটছে তৌহিদ ভাই? মন রাধীকা কি এখনো বিষন্ন বিলাপ গাইছে? না বীণার সূরে চারদিক উন্মাতাল করে দিচ্ছে?

    বর্ষা প্রহরের আকুতি ফুরিয়ে যাক। মাঝে মাঝে কাব্য পড়তে মন্দ লাগেনা। আরও লিখুন। শুভ কামনা 🌹🌹

    1. অলকাপুরে কিছু ঘটতে গিয়েও তা ঘটেনি আপু সেজন্যই এত বিলাপ লেখকর। বিরহ বেদনায় মন রাধিকার এমন বিলাপ। আর একটি লেখায় সব বিলাপের অবসান করে দেবো।☺☺

      মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?