বঞ্চনা
বঞ্চনা
বড় ছলা কলা জানো তুমি
ছলনার ছলে ছল করে যাও তুমি।
তোমার ছলনা পারিনা বুঝিতে
ওগো ছলনাময়ী।
ছলনার ছলে কত আর রবে
ছলনার খেলা কবে বন্ধ হবে?
শীতল হাওয়ায় হিমেল পরশে
দখিনা বাতাসে মন যে কবে জুড়া বে।
ছলা কলা শেষে বসন্তের নব
কুহ কুহ ডাকে
জীবন উদ্যানে কত ফুল ফুটে
ছলনাতেই অকালে ঝরে পড়ে।
আনন্দ মুখর শোভিত সুন্দর
ছলনার ভুলে যাবে অবহেলায় ডুবে।
কবে?
কবে, বুঝবে ওগো তুমি
নিজেকে বুঝতে না পারার
ছলনার ভুলে নিজের বঞ্চনা।
১১.৪৯pm,১৬-০৯-১৩
মোট পড়েছেনঃ ৭৩০জনআজ পড়েছেনঃ ০জন


৭টি মন্তব্য
একদিন বুঝবে ঠিকই
যখন বুজবে তখন আর লাভ হবে না
ছলনার ছল এড়িয়ে গেলেই হয় ।
ছলা কলা বুঝেও যে কিছু করার থাকে না!
সাহসী হোন ,
কলা এড়িয়ে চলুন ।
জাগো বঞ্চিত নিপিরিত নির্যাতিত জাগো।
ভাইয়া, তার আর বোঝার দরকার নাই।। আপনে অন্য লাইন ধরেন।।