মূল লেখায় যান

ফেরারী মন ১

উর্বশীকবিতা১৮টি মন্তব্য

সেই কবে হারালো ভালোবাসার নক্ষত্রগুলো
লুকায়িত হয়ে প্রাপ্তি খুঁজে পেলনা,
অনুরাগের সবুজ গালিচায় ভালোবাসা আর
ঈর্ষা পাশাপাশি  শুয়ে থাকেনা।
রাত নেমে এলেই গোধূলির লালিমা, ধূসর রঙের  সমাপ্তি,
তবুও ডুবন্ত সূর্যের ঝলকানির মাঝেও আকাশ খুঁজে প্রাপ্তি।
পরম ভালোবাসা গুলো ঝুলে থাকে শূন্য আকাশে নিস্তব্ধতায়,
আঁকা হয়না  রঙিন আল্পনাগুলো  নির্জন রাতের জ্যোস্নায়।
জীবনের দোলাচলে মিশে আছো
জীবনেরই  প্রতিচ্ছায়া  হয়ে,
সব ভাবনাগুলোও  জুড়ে আছো
আদুরে মায়া নিয়ে।
প্রকৃতির নিয়মের বেড়াজালে সব ঠিক আছে
স্বপ্নগুলো ঘুরেফিরে দমকা হাওয়ার মাঝে।
কতদিন হলো একসাথে নতুন সূর্যোদয়  দেখা হয়না,
এখন আর শিশিরেও পা ভিজানো হয়না,
মন যমুনায় ঢেউ উঠলে ভোরের শুকতারা হয়ে এসো,
তখন শুনবো পাখ- পাখালির  কলতান,
পরিযায়ী পাখিরা দলবেঁধে এসে ফিরে যাবে,
হয়তো রেখে যাবে মহা মিলনের  গান।
কতটা সময় পাড়ি দিয়েছি কত বাঁধা-বিপত্তির  পথ,
প্রহরগুলো অমলিন সোনালী  ছিল,থমকে যায় সবকিছু হঠাৎ।
সাজানো পৃথিবী  থেমে যায়,সবকিছু  নিস্তব্ধ তায়,
থেমে নেই শুধু  সময়ের গতিবেগ, আর নতুন চলার গতি যত,
প্রকৃতিও তালে তালে মিলে যায়  সব – ই  আগের মত।

মোট পড়েছেনঃ ১০১২জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. কাজী রাশেদ ভাইয়া,
      আন্তরিক ধন্যবাদ সহ সালাম।
      সময় করে পড়ে সুন্দর ও আন্তরিক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।আশা করি নিয়মিত পাশে ত্থাকবেন।সুস্থ ও ভাল থাকুন,অফুরান শুভ কামনা সব সময়।

  1. কবির আকাঙ্ক্ষা পূরণ হোক — কতদিন হলো একসাথে নতুন সূর্যোদয় দেখা হয়না,
    এখন আর শিশিরেও পা ভিজানো হয়না,
    মন যমুনায় ঢেউ উঠলে ভোরের শুকতারা হয়ে এসো,

    1. মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী ভাইয়া,
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
      সব কিছু কি সব সময় পূরণ হয় ভাইয়া? সুস্থ ও ভাল থাকুন অফুরান শুভ কামনা সব সময়।

  2. সময় জীবনকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। ইচ্ছে করলেও থেমে থাকা যায় না। মাঝে মাঝে হয়তো ছন্দ পতন ঘটে। বাক ঘুরে আবার নতুন পথ খুঁজে। শুভ কামনা রইলো।

    1. মোঃ মজিবর রহমান ভাইয়া,
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা।
      দারুন ছান্দিকতার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
      নিরাশা হয় বা হবে তা জেনেও আমিরা আশা নিয়েই বেঁচে থাকি,আগামীর পথ চলার শক্তি সঞ্চার করি।
      ভাল ও সুস্থ থাকুন শুভ কামনা সব সময়।

  3. গতিময় পৃথিবীতে কারো জন্য কিছু থেমে থাকেনা। শূন্যস্থান গুলো পূর্ণ হয়ে যায় নিমিষ-সময়ের মধ্যে। ভালোবাসা/ঈর্ষার বদলে জন্ম নেয় নতুন কোন অনুভূতি অথবা নিগুঢ় অভিমান।

    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।