মূল লেখায় যান

প্রেম মানে বিশ্বস্ততা।

মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরীকবিতা৩৩টি মন্তব্য

প্রেম মানে ভালবাসায় বিশ্বস্ততা।  

প্রেম মানে নয় বিশ্বাসঘাতকতা।

প্রেম মানে শর্তহীন ভালবাসা। 

প্রেম মানে দু’টি মনের আশা ভরসা।

প্রেম মানে দু’টি মনের মান অভিমান।

প্রেম মানে মিলনের শিকল ভাঙ্গার গান।

প্রেম মানে বর্ষায় ভিজে লুটোপুটি খাওয়া।

প্রেম মানে উজান ঠেলে এগিয়ে যাওয়া।

প্রেম মানে সুখ দুঃখ মিলন বিরহ ব্যাথা।

প্রেমে মানে জীবন মরণের কাব্যগাথা।

প্রেম মানে বেহিসেবি দু’টি মনের অশেষ কথামালা।

প্রেম মানে দু’জনে মিলে গাঁথা বিনি সূতোর মালা।

প্রেম মানে নয় প্রতারণা অভিনয়ের অভিনব খেলা।

প্রেম মানে দু’টি প্রাণের সুর আর ছন্দের মিলনমেলা।

প্রেম মানে থাকবে না কোনো দ্বিধা দ্বন্ধ।

প্রেম মানে কাব্য গীতির সুর আর ছন্দ।

প্রেম মানে নয় শর্তের বেড়াজাল।

প্রেম মানে উত্থাল সমুদ্র পাড়ি দেয়ার দৃঢ় মনোবল।

প্রেম মানে প্রেমিকার খোলে ঘুম ভাঙ্গানির গান।

প্রেম মানে অপেক্ষার প্রহর শেষে মধুর আলিঙ্গন।

প্রেম মানে না ভয় ভীতি ঝড় ঝাপটা কোনো বাঁধা।

প্রেম মানে এগিয়ে যাওয়া পেরিয়ে সব ঝড়-ঝাপটা আর বাঁধা।  

প্রেম মানে প্রজাপতি মনের সুখে বসুন্ধরা ভ্রমণ।

প্রেম মানে ফুল থেকে ফুলে ভ্রমরের মধু আহরণ।

প্রেম মানে দু’টি আত্মার মিলনের ব্যাকুলতা।

প্রেম মানে মায়া মমতার বন্ধনের আকুলতা।

প্রেম মানে প্রেমিকের বুকে প্রেমিকার উষ্ণ নিঃশ্বাস।

প্রেম মানে দু’টি হৃদয়ের মিলনের আনন্দ উচ্ছ্বাস।

প্রেম মানে শিহরিত হৃদয়ের আলোড়ণ।

প্রেম মানে সুখের নদীতে অবগাহন।

আহা প্রেম প্রীতি ভালবাসা।

তোমায় নিয়ে বাঁধি শান্তি সুখের বাসা।

মোট পড়েছেনঃ ১৮০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৩টি মন্তব্য

  1. প্রেম প্রতিমূর্তি স্বরূপ।
    তাঁকে সাজাতে হয়, রূপ দিতে হয় এবং তাঁর কাঠামো তৈরি করতে হয়।
    মনের মিলনে যে প্রেম হয় সে প্রেম শ্রেষ্ট।
    .
    যথার্থ কাব্যকথন, দাদা।

  2. প্রেম মানে শিহরিত হৃদয়ের আলোড়ণ।
    প্রেম মানে সুখের নদীতে অবগাহন।
    আহা প্রেম প্রীতি ভালবাসা।
    তোমায় নিয়ে বাঁধি শান্তি সুখের বাসা।

    প্রেম ভালোবাসা আপেক্ষিক হলেও কাব্যতে মুগ্ধতা ছড়ালো ভাই।

  3. প্রেম নিয়ে সুন্দর একটি কাঠামো তৈরি করেছেন কবিতার ছত্রে ছত্রে।
    পড়ে খুব ভালো লাগলো।
    আমি হেলাল ভাইয়ার মন্তব্যের জবাব দিতে গিয়ে ভুল বশতঃ দুবার জমা হয়ে গিয়েছে। আমি দুঃখিত।
    আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
    মনজুর ভাইয়া আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

    1. প্রেম নিয়ে সুন্দর একটি কাঠামো তৈরি করেছেন কবিতার ছত্রে ছত্রে।
      পড়ে খুব ভালো লাগলো।– আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি। মন্তব্য দুবার জমা হলেও ক্ষতি নেই। ভালো থাকবেন। প্রীতিময় শুভেচ্ছা রইলো।

  4. আহা প্রেম প্রীতি ভালবাসা।
    তোমায় নিয়ে বাঁধি শান্তি সুখের বাসা।

    কথায় আছে, “শেষ ভালো যাঁর, সব ভালো তাঁর”।
    নিখুঁত শব্দের গাঁথুনিতে মনোমুগ্ধকর এক কবিতা পাঠ করলাম।
    অজস্র ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় কবি দাদাকে।

    1. দাদা, সম্ভবত ফেসবুকে বলেছিলেন কবিতা না, ছন্দ মিলিয়ে লেখা । আমিও তাই করেছি। হয়ে গেছে কবিতা। আবার অনেকের ভালোও লাগছে । আমিও আনন্দিত এবং অনুপ্রাণিত দাদা, ভালো থাকবেন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?