মূল লেখায় যান

প্রেমানুরাগ

ইসিয়াককবিতা১৮টি মন্তব্য

গোধুলীবেলার বসন্ত বাতাসে,
পিপাসিত ওষ্ঠদ্বয়।
নব প্রেমের অনুরাগে
লোভাতুর দৃষ্টি মেলে দুর্ভেদ্যে।
নয়নের কাজলখানি,
তোমার রূপের কারুকাজ,
আরো সুগভীর সাজিয়ে তোলে,
ভালোবাসার শৈল্পিক ছোঁয়াতে।
উত্তপ্ত নিশ্বাসে ক্ষণেক্ষণে বুকের
ওঠাপড়া, অন্তরে বেধে যেন অসহ্য
সুখের শায়ক। তীব্র অনুরণনে।নিঃশেষে
বারেবার,শতবার।
রক্তের রিনিঝিনি,উদ্দামতা,আরেক
সপুষ্পক প্রেমরূপে ধরা দেয়।
জাগতিক সুখ সম্ভোগে।

মোট পড়েছেনঃ ৭৬৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৮টি মন্তব্য

  1. উত্তপ্ত নিশ্বাসে ক্ষণেক্ষণে বুকের
    ওঠাপড়া, অন্তরে বেধে যেন অসহ্য
    সুখের শায়ক। তীব্র অনুরণনে।নিঃশেষে
    বারেবার,শতবার।

    অসামান্য অনুভুতির প্রকাশ মেলে আপনার লিখায়।
    অসাধারণ

  2. “রক্তের রিনিঝিনি,উদ্দামতা,আরেক
    সপুষ্পক প্রেমরূপে ধরা দেয়।
    জাগতিক সুখ সম্ভোগে।”

    রোমান্টিকতা শেষ যাতে নয় সুখ সম্ভোগে
    কাটুকনা জীবন শুধু অনুরাগে।
    ভাল লাগলো। শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?