মূল লেখায় যান

প্রশান্তির বৃষ্টি নামুক

ইসিয়াককবিতা১৯টি মন্তব্য
এমন সকাল আসেনি আগে,
খুশির দিনে নীরবতা।
পৃথিবী জুড়ে শুধুই আহাজারি,
বাঁচার আকুলতা।
এমন সময় আসেনি আগে
জীবনের নাই দাম।
মহা দুর্যোগের এই দুর্দিনে
কত চেনা মুখ হারালাম।
আলোর দিন আসবেই একদিন
কাটবে অমানিশা।
কত চেনা মুখ হারিয়ে তবে
পাবো সে পথের দিশা?
অনেক হয়েছে এবার তবে
মৃত্যুর মিছিল থামুক।
অশুভকে হারিয়ে শুভ জিতে যাক
প্রশান্তির বৃষ্টি নামুক।
মোট পড়েছেনঃ ৬৫৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৯টি মন্তব্য

  1. আজ আমার শহরে প্রশান্তির বৃষ্টি ঝরেছে।
    শুধু শুভ ক্ষণের অপেক্ষায় বেঁচে রইয়েছি এখনও
    জানি আসবেই সেই মাহেন্দ্রক্ষণ

    নববর্ষের অনেক শুভেচ্ছা রইলো

    1. আশা নিয়ে বাঁচে মানুষ আর আজকে অনেকগুলো নিউজে পড়লাম কিছু ওষুধ নাকি বেশ ভালো কাজ করছে।
      পৃথিবীটা আবার আগের মতো হয়ে যাক এই কামনাই করি।
      শুভকামনা্

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?