মূল লেখায় যান

প্রতীক্ষা -(১)

বনলতা সেনএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

প্রতীক্ষা হাজার বছরের নদী-চোখে
নিয়ে সুচ বেঁধা বুক ,
হে-পুত্র আমার ।

দেখছিলাম ,
জানালার ঝাঁপিয়ে পড়া চাঁদের আলোয়
ঘুমন্ত শিশুকে ।

হেঁটেছিলাম ,
বিথীপথ ধরে কোলে-কাঁখে নিয়ে তোমাকে
ডাকিনী , দৈত্যদানোগুলো আর এঁদো এড়িয়ে ।

শীতের সকালে ,
ব্যাগ পিঠে ভারী মুখে নিশ্চুপ হেটে যেতে তুমি
সুনসান কুয়াশায় ।

স্বপ্ন ছিল ;
পিছু নেব বন পাখি বা বুনো হাঁসদের
শিকারির বেশে , এক সাথে ……

মোট পড়েছেনঃ ১২২জনআজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. নদী-চোখ শব্দটি এই প্রথম দেখলাম , পছন্দ ও হল কিন্তু আপনার মত
    ব্যবহার করতে পারব এমন বল-ভরসা কিন্তু পাচ্ছি না ।

    অনেক অব্যক্ত কষ্ট নিয়ে লিখছেন আর অনেক সহজ করে অনায়াস ভঙ্গিতে লিখেছেন
    যা আপনি সচরাচর লেখেন না ।

    আকণ্ঠ প্রশংসা নিঃশঙ্ক চিত্তে ।

    1. কী যে বলেন ! এর থেকে ঢেড় সুন্দর শব্দ আপনি লিখেছেন এবং লিখবেন ।
      কখন যে কী না কী লিখি জানিনা , যখন যা মনে আসে তাই ই লিখি ।

      একটু বেশি যে বলছেন তা বুঝতে পারি ।

      ধন্যবাদ ।

  2. তা আপনার পক্ষেই সম্ভব , এমন প্রতীক্ষা ।
    আর আপনি তা পারবেন ও ।
    আপনার যন্ত্রানাবোধ প্রকাশের ভাষাও এক কথায় আসাধারণ ।

    মাঝে মাঝে এমন সহজ করে লেখার অনুরোধ রাখছি , সভয়ে ।

    1. কী পারব জানিনে , তবে প্রতীক্ষাকে হারিয়ে দিতে চাই ।
      হয়ত পারব বা পারব না ।

      সহজ করেই লিখব , লিখছি আবারও ।
      সভয়ে ! সুন্দর শব্দ দেখছি আবার এখানেও ।

  3. স্বপ্ন বাস্তবিকই অবচেতনে মননে ছায়া ফেলতে-ফেলতে যোজনদূর অব্দি আশায় বুক বেঁধেই হাঁটে এবঙ অই আশাই প্রতীক্ষা পেরুতে গিয়ে শিল্পীর হাতে মনোটোনাস ছবি, কবির হাতে পঙক্তিমালা রূপেই বেরিয়ে আসে … প্রতীক্ষা পড়ে এ সত্য আবারও অনুধাবন করলাম। 🙂 🙂 🙂