মূল লেখায় যান

প্রগতিশীলতা

মোঃ মজিবর রহমানএকান্ত অনুভূতি১৩টি মন্তব্য

প্রগতিশীল দেশের বর্তমান অবস্থাকে সামনে রেখে ভবিষ্যৎকে উন্নতর করার বিজ্ঞানভিত্তিক অর্থাৎ সকল কুসংস্কার ও গোড়ামী ভেঙ্গে দোলে  সমাজ ও রাষ্ট্রীয় ব্যাবস্থাকে উন্নত ও মানুষের মাঝে মানুষে মানুষে যে ভেদাভেদ তা ভেঙ্গে সমান করায় প্রগতিশীলদের উদেশ্য।

কিন্তু আমাদের দেশে প্রগতিবিদ্দের মাঝে অনেকে আছেন,  কথায় , মিছিলে, ভাষণে প্রগতিমনা বাস্তবে কুসংস্কার ও গোড়ামীতে ভরপুর। হয়ত তাঁদের কিছু সংখ্যক। কারন আমি আমার কর্মজীবনে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি।

আমি অফিসে বসে কাজে ব্যাস্ত। শাখা অফিস থেকে আমাদের মালি বা পিয়ন এসে কিচেনে একটি চেয়ারে বসে, চুপচাপ। নির্বাহী প্রধান এসে চেয়ারে মালিকে দেখেই তেলেবেগুনে উত্তাল। ম্যাডাম, “এই তুমি সাদা ধপধপে কাপড় গায়ে মনিবের সামনে চেয়ারে বসে আছ?” আরো অনেক শব্দ কায়মনে বললেন। আমি নতুন এবং বলতে পারেন সংকোচবোধে একটু ভীতু। আমি প্রতিবাদশীলদের মধ্যে অগ্রনীভুমিকা পালনে সদা পারদর্শী নই।

এই সংস্থায় অসহায় কিছু মহিলা ও ছেলেমেয়েদের থাকাখাওয়া, কাজ ও পড়াশুনার ব্যাবস্থা ছিলো। তাঁদের দেখাশুনা ও পরিচর্চার ব্যাবস্থা। একটি নিসন্দেহে ভাল কাজ সমাজ সেবা।

একদিনের ঘটনা। যে ছেলেমেয়েদের উঠতি বয়স তাঁদের মাছ, মাংস বেশি বা পরিমানমত দেওয়া হতনা। কারন জানলাম একদিন ম্যাডাম বলেছেন এদের পরিমানমত খাবার দিলে সেক্স বাড়বে তা সমস্যা হবে।

আমি একজন সাধারণ ক্ষুদ্র  মানুষ হিসেবে এখন জানার আগ্রহ এই ম্যাডামকে কি প্রগতিশীল মনা বলা সম্ভব।

মোট পড়েছেনঃ ৭৪৮জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. লেখাটা আর একটু গুছিয়ে বড় করলে অনেক ভালো হতো মজিবর ভাই।
    সংস্থার বিষয়বস্তু ভালো করে বোঝা যেতো।
    লেখার এমন সব বিষয়বস্তু বড় গুরুত্বপূর্ণ।
    আমাদের চিন্তা ভাবনা আসলে কতোটা নীচু তা এমন সব মহিলাদের দেখলে বোঝা যায়।
    ভালো থাকুন ভাই সব সময়।

    1. আপু অনাকে আমি সংস্থার নাম বলতে ইচ্ছে হয়নি তাই। বেশি ব্যাখ্যাও দিইনি। না আপু উনি দেশের অনেক বড় ফ্যামিলির মেয়ে। উনার বাবা, স্বামী ও আত্ত্বীয়দের নাম বললে চিন্তে পারবে। অনেক।

  2. প্রগতিশীল,মুক্তমনা শব্দ গুলো এখন মানুষেরা গালি হিসেবে ব্যবহার করে এই সমস্ত ম্যাডাম আর স্যারদের কারনে।উঠতি বয়সের ছেলেমেয়ের পর্যাপ্ত দিলে তাদের সেক্স বেড়ে যাবে ,এমন কথা বিজ্ঞানীরাও বলে না।তিনি কিসের জন্যে নোবেলে মনোয়ন পেয়েছিলেন জানতে ইচ্ছা হচ্ছে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।