মূল লেখায় যান

প্রকৃতি ও নিয়তি

রিমি রুম্মানকবিতা২৩টি মন্তব্য

IMG_1424
অলৌকিকভাবে কিংবা অবচেতন মনে
শোনা হয় না আমার, ঝরে যাওয়া পাতা’দের দীর্ঘশ্বাস
মচ্‌মচে মর্মর ধ্বনির ক্রন্দনও শোনা হয় না আমার
তাইতো শীতের নরম রোদে বহমান মৃদু বাতাসে
সেইসব পাতা’দের শূন্যে ছুঁড়ে দিয়ে
অপার আনন্দে মেতে উঠি এক মধ্যযুগীয় উচ্ছ্বাসে !

পৃথিবীর একপ্রান্তে যখন বুকচেরা অনুচ্চারিত গোঙানি
অন্য প্রান্তে তখন অট্টহাসির বৈকালিক আয়োজন !!

.

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
১লা ডিসেম্বর, ২০১৫ইং

মোট পড়েছেনঃ ১৩১৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৩টি মন্তব্য

  1. শুকনো পাতার কান্না কেউ শুনতে পায়না, অথচ যৌবনে টইটুম্বুর সবুজ পাতার বুক থেকে নি:শ্বাস টেনে নিতে দ্বিতীয়বার ভেবে দেখেনা কেউ। এইত জগতের নিয়ম। আমরা ফাগুনে নতুন ফুলের আগুন দেখি কিন্তু শুকনো পাতার মরমর ধ্বনি শুনিনা।

    1. এটাই প্রকৃতির নিয়ম__ পৃথিবীর কোথাও যখন ক্ষুধার্থের নিদ্রাহীন হাহাকার, ঠিক তখনই অন্য কোথাও মুখরোচক খাবার কিংবা দামী পানীয় এর আয়োজন চলে মধ্যরাত অবধি।
      ভাল থাকো , নিরাপদ থাকো।
      অন্ন, বস্ত্রহীনের পাশে থাকো আসন্ন শীতে।

  2. শুকনো পাতাদের পাঁজর আমরা ভেঙ্গে দেই পা দিয়ে পিশে। তবুও তার কান্না শুনিনা, শুনতে কি চাই!
    অল্প পংতিতে অনেক আবেদন।

    বিঃদ্রঃ সেন্ট্রাল পার্কে হাঁটার সময় সাবধান হাঁটবেন, কারো যেনো কান্না না পায়…

    1. সেন্ট্রাল পার্ক একাকি হেঁটে বেড়ানোর জন্যে প্রিয় জায়গা। সাবধান হতে গেলে যে হাঁটাই হবে না আর ও পথে। কারো আনন্দের পিছনে কারো না কারো কান্না থাকে। কারো সুখের পিছনে কারো না কারো দুঃখ থাকে। পিছনের গল্পগুলো পিছনেই পড়ে থাকে।
      শুভকামনা রইলো। -{@

  3. কত ভাবনা আপনার মনে।ঝরে যাওয়া পাতাদের কষ্ট আমরা কেউ শুনি না,ভাবিনা।কবিতাটি অন্তর ছুঁয়ে গেলো আপু।ঝরা পাতাদের মাঝে আপুর হাসি আনন্দ, সুন্দর মিলেছে কবিতা ও ছবিতে।

  4. //পৃথিবীর একপ্রান্তে যখন বুকচেরা অনুচ্চারিত গোঙানি
    অন্য প্রান্তে তখন অট্টহাসির বৈকালিক আয়োজন !!//

    গুরুত্বপূর্ণ উচ্চারণ!!

    ভালো। অনেক ভালো।

    শুভকামনা অনিঃশেষ।

    ভালো থাকবেন। সবসময়।

  5. অবচেতন মনেও নয়
    আমরা এমন ভাবনা ভাবিই না আসলে
    আনন্দ আর কষ্টকে নিপুন ভাবে উপস্থাপন করলেন।

    প্রিয় গানটি শেয়ার করলাম আপনার সাথে
    https://www.youtube.com/watch?v=6EmK40FIHms

  6. পৃথিবীর একপ্রান্তে যখন বুকচেরা অনুচ্চারিত গোঙানি
    অন্য প্রান্তে তখন অট্টহাসির বৈকালিক আয়োজন !!

    কম্পন অনুভব করলাম। খুব ভাল লাগল।

  7. রিমি আপু ফেসবুকে পড়েছিলাম। অনেক অনেকবার পড়ার পর মনে হলো, এমন ভাবনা তোমাকেই মানায়।
    শুধুই তোমাকে।
    বুড়োর দুটো লাইন বলি,

    “তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
    এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।” লেখো এভাবেই…নিরন্তর চলুক। -{@

  8. রিমিপু, আপনার প্রতিটা লেখায় আমার কাছে মনে হয় প্রতিবার স্মৃতির কোন এক সময় নিয়ে বলা কথা। প্রতিবারই স্মৃতির ঝাঁপি খুলে দেন নানান ঘটনায়/উপমায়…

    আপনার নাতি/নাতনিরা ভালই একজন দাদী/নানী পাবে, যার ভাঁড়ারে থাকবে মহাশূন্যের মতোন অনিঃশেষ মনের স্মৃতির ভান্ডার। -{@

    1. সেই অবধি বেঁচে থাকার খুব সাধ জাগে। চারিপাশে নাতি-নাতনি’দের কোলাহল… তাঁদের গল্প শোনানো… উৎসুক ছোট ছোট নিস্পাপ মুখ___ এসব দেখার খুব সাধ জাগে। সত্যিই যদি তেমনটি হতো !

      শুভকামনা রইলো।
      ভাল থাকুন। -{@

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?