মূল লেখায় যান

পৌষ সংক্রান্তি লেখা উৎসব প্রতিযোগিতার ফলাফল

তৌহিদুল ইসলামসোনেলা বার্তা৭১টি মন্তব্য

সোনেলার সুপ্রিয় ব্লগারগন-

শুভেচ্ছা জানবেন। আশা করি সবাই ভালো আছেন। আজ সোনেলা ব্লগের ব্লগারদের লেখা নিয়ে পৌষ সংক্রান্তি লেখা উৎসব প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এ আনন্দ আপনাদের আমাদের সবার। আপনাদের সহযোগীতা ছাড়া আমরা এত সুন্দর করে পৌষ সংক্রান্তি লেখা উৎসব প্রতিযোগিতা সফল করতে পারতামনা। এরজন্য সোনেলা ব্লগ কর্তৃপক্ষ সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছে।

পৌষ সংক্রান্তি লেখা উৎসবে অংশগ্রহণকারী সকল লেখক এবং পাঠক সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আশাকরি আপনারা সাহিত্যচর্চা অব্যাহত রাখবেন। আপনাদের দেখেইতো অন্যরা উৎসাহিত হবেন। নিজে সাহিত্যচর্চা করুন, সোনেলা ব্লগ এবং আমাদের ফেসবুক গ্রুপে অন্যদের পোস্টে নিজেদের গঠনমুলক মন্তব্য অব্যাহত রেখে তাদেরকেও উৎসাহ প্রদান করুন। এটা আপনার আমার আমাদের সকলের নৈতিক দ্বায়িত্বের মধ্যে পড়ে বৈকি!

এবারের পৌষ সংক্রান্তি লেখা উৎসবে একমাস সময় থাকার পরেও অনেকেই লেখা দেননি। কেন তা জানিনা, তবে আমরা এতে আশাহত হয়েছি।

তারপরও এত সুন্দর সুন্দর কিছু লেখা এসেছিলো যে বিচারকদের নম্বর প্রদান করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিলো। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত সকল বিচারক মহোদয়দের প্রতি, যারা বিচারকার্য পরিচালনায় অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন।

বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের প্রিয় ব্লগার জিসান ভাইকে। নিজের শত ব্যস্ততার মাঝেও পৌষ সংক্রান্তি লেখা উৎসব প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে নিরলস সহযোগীতা করার জন্য।

একনজরে দেখে নিন-

পৌষ সংক্রান্তি লেখা উৎসবে প্রাপ্ত লেখাসমূহ পড়তে এখানে ক্লিক করুন

পৌষ সংক্রান্তি লেখা উৎসব প্রতিযোগিতার ফলাফলঃ

গল্প-
=====

প্রথমঃ বাঙ্গালির মন থেকে যেন পৌষ সংক্রান্তি উৎসবটি হারিয়ে না যায় – নিতাই বাবু।

দ্বিতীয়ঃ পৌষের যে ছবিটি আজও হৃদয়ে অক্ষত- রেহানা বীথি।

তৃতীয়ঃ আজ পৌষীর বিয়ে- শবনম মোস্তারী।

কবিতা-
======

প্রথমঃ শীত কাব্য- সুপর্ণা ফাল্গুনী।

দ্বিতীয়ঃ পোয়াতি পৌষ- অনন্য অর্ণব।

তৃতীয়ঃ বাতি আছে পথে পথে – এস. জেড বাবু।

বিজয়ীদের সবাইকে সোনেলা ব্লগ কর্তৃপক্ষ এবং সম্মানিত বিচারকমন্ডলীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা রইলো।

সোনেলা ব্লগ ভবিষ্যতে এরকম ভিন্নধর্মী প্রতিযোগিতা নিয়ে আপনাদের মাঝে আবারও আসবে। আশাকরি সবাই পাশে থেকে উৎসাহ দেবেন সবসময়।

ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।

মোট পড়েছেনঃ ১৩৭১জনআজ পড়েছেনঃ ০জন

৭১টি মন্তব্য

  1. বাহ্, আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন সবাইকে। বিজয়ীদের সাথে নিজের নামটি দেখে ভালো লাগছে ভীষণ।
    প্রিয় ব্লগ সোনেলার এই প্রশংসনীয় উদ্যোগটির জন্য আন্তরিক ধন্যবাদ ব্লগ কতৃপক্ষকে। শুভকামনা।

    1. আপনাকে অভিনন্দন আপু। আপনাদের সহযোগীতা ছাড়া এত সুন্দর করে এই আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতোনা।

      ভালো থাকবেন আপু। পাশে থাকবেন সবসময়।

  2. সবাইকে অভিনন্দন জানাই। আসলে যে কোন প্রতিযোগীতায় প্রতিযোগীদের অংশ গ্রহনের চেয়ে প্রতিযোগীতা চালিয়ে যাওয়া এবং জাজ করা অনেক কষ্টসাধ্য। তৌহিদ ভাইকে স্পেশাল ধন্যবাদ দেব এমন একটি সুন্দর সাহিত্য চর্চা উপহার দেয়ায়।সবাইবে ধন্যবাদ।

    1. ধন্যবাদ ভাই। আসলেই ঠিক বলেছে। প্রতিযোগীতার সফল সম্পাদন খুবই কষ্টসাধ্য একটি বিষয়। আমাদের লেখকগন লেখা দিয়ে যেভাবে সহযোগীতা করেছেন এবং আপনারা সবাই যেভাবে সহযোগীতা করেছেন যার ফলেই এটি সফল হয়েছে।

      ভালো থাকবেন ভাই।

  3. সোনেলা ব্লগে যাঁরা পৌষ সংক্রান্তি উৎসবে মনের আনন্দে অংশগ্রহণ করেছে, তাঁদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সাথে সোনেলা ব্লগ টিমকে ধন্যবাদ সহ ব্লগের সকল সদস্যবৃন্দকে ভালোবাসার লাল গোলাপের শুভেচ্ছা। জয় হোক সোনেলার। জয় হোক সকলের।

  4. বিজয়ী লেখক, কবি সবাইকে আন্তরিক অভিনন্দন !
    আপনাদের অগ্রযাত্রা থাকুক নিরন্তর।
    যারা আয়োজক, বিচারক, অংশগ্রহনকারী
    সবাইর প্রতি কৃতজ্ঞতা ও শুভ কামনা।

  5. সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। শীত বারবার সোনেলাতে এভাবে ফিরে আসুক। সোনেলা ব্লগ টিম সহ ব্লগের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার প্রথম হওয়াটা একেবারেই কল্পনাতীত । আমি প্রচন্ডভাবে হতবাক। এত এত ভালো লেখার মাঝে আমার লেখাটা প্রথম হওয়াতে সোনেলা টিম সদস্যদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আর গঠনমূলক সমালোচনা করবেন আমার লেখার এটাই কাম্য।

    1. আমাদের সম্মানিত বিচারক প্যানেল আপনার লেখায় নিশ্চই সেরকম কিছু দেখেছেন বলেই সেটি প্রথম স্থানে এসেছে। সকল কৃতিত্ব আপনার।

      অনেক অভিনন্দন আপু। আপনার সফলতা কামনা করি সবসময়।

    2. ধন্যবাদ বোন। আমার হয়ে ফেসবুক গ্রুপে এবং এই পোস্টের মন্তব্যেগুলির জবাব দেবার জন্য। আসলে খুব ব্যস্ত সময় যাচ্ছে।

      অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন রইলো আরো একবার।

  6. বিজয়ী লেখক, কবি সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা !
    আপনাদের অগ্রযাত্রা থাকুক নিরন্তর।
    সোনেলা ব্লগ টিম সহ ব্লগের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
    নিতাই দাদা আপনার জন্য অনেক অনেক শুভ কামনা, ভালো থাকুন সব সময়।

  7. সোনেলা পরিবারের সকল সদস্য সম্মানিত লেখক কবি মাননীয় মর্ডারেটর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্পেশালি একজনের কথা না বললেই নয়। যার অকৃত্রিম অনুপ্রেরণায় আমার দু-কলম লেখার শক্তি পাই, যার উৎসাহে আমি সোনেলা পরিবারের সাথে একাত্ম, সে হলো বন্ধু সুরাইয়া পারভীন। আমি আমার এবারের সফলতার সমস্ত কৃতিত্ব সুরাইয়া পারভীন কে উৎসর্গ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ❤️

    1. এর চেয়ে বেশি তৃপ্তিদায়ক প্রাপ্তি আর কিছু হয় বলে আমি মনে করি না। একজন লেখক হিসেবে পাঠকপ্রিয়তা আর একজন বন্ধু হিসেবে বন্ধুর সফলতার অংশীদার।

      প্রতিযোগিতা করার মতো যোগ্য লেখক হতে পারিনি। জয় পরাজয় নিয়ে তাই মোটেও চিন্তিত নই আমি। কিন্তু এখন মনে হচ্ছে না জিতেও জয়লাভ আমারই হয়েছে।

      কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আমার।

  8. প্রথমত কৃতজ্ঞতা রইলো সোনেলার প্রিয় পাঠকদের প্রতি। যাদের পদচারনায় সোনেলা আকাশ ছোঁয়া জনপ্রিয়তায়।
    দ্বিতীয়ত কৃতজ্ঞতা জানাই সোনেলা টিম তথা বিজ্ঞ বিচারক মন্ডলীদের প্রতি।
    এবং সর্বশেষে কৃতজ্ঞতা রইলো যারা এই চমৎকার প্লাটফরমে আমার ভুলে ভরা লিখা/ অলিখায় চমৎকার সব মন্তব্যে সবসময় অনুপ্রেরনা দিয়েছেন তাদের প্রতি।

    আমার নাম দেখে আমি অবাক / বিমোহিত / কৃতার্থ।

    সবাইকে আন্তরিক শুভেচ্ছা।

  9. সোনেলার প্রতিযোগিতাই একটি উৎসব।
    যারা এই উৎসবে অংশ নিয়েছেন সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
    বিজয়ীদের জানাই অভিনন্দন।

    এত বড় একটি ইভেন্ট সাফল্যের সাথে সমাপ্ত করার জন্য আপনাকে ধন্যবাদ তৌহিদ ভাই।

    1. অনেকে আসলে পৌষ সংক্রান্তি লেখা উৎসব বুঝতে পারেননি। আসলে এই ব্যর্থতা আমার নিজের। বিষয়টি আরও সহজ করে বলা যেত যা আপনি পরবর্তীতে খোলাসা করেছেন বলেই আরো অনেকেই অংশগ্রহণ করেছেন ভাই।

      ধন্যবাদ আপনার প্রাপ্য।

  10. বিজয়ীদের অভিনন্দন এবং অংশগ্রহণকারী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকেই খুব ভালো লিখেছেন। চমৎকার একটি আনন্দ প্রতিযোগিতা পরিচালনা করার জন্যে ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ। 🌹🌹

  11. সকল ব্লগারকে ধন্যবাদ অংশগ্রহন করে একটি লেখার পার্বন সুন্দর ভাবে শেষ করার জন্য। আশা রাখি সকল উৎসবে সবাই উপস্থিত থেকে সকলের মনের ভাব প্রকাশ করে সবাই সবার হবেন।