মূল লেখায় যান

শীত গরীবের জন্য এসেছে

সঞ্জয় মালাকারকবিতা২৫টি মন্তব্য

হে ঈশ্বর আল্লা…তোমাদের কাছে করি করুণ মিনতি
মিটিয়ে দিও আমাদে শূন্যতা..
যেন একটু আনন্দে বেঁচে থাকতে পারি!
অপেক্ষা,,
তোমার অপেক্ষায়….অভুক্ত রহিল ইচ্ছে
আমি ইচ্ছের কাছে পরাজিত….এ সমাজ হতে!
দুঃখ নেই…আমি তো এখনো পরিপূর্ণ….
আমি তো নই নিচিহ্ন,বস্ত্র শূন্যই তো শরীর
এটাই তো জীবন চরিত্র,জীবনের গল্প!
তবু বলি জীবন মানেই তো দুঃখ বেদনা
জীবন্ত সমাজে আমারা মৃত?
দূরের গল্প নয়… ওটা একটা স্বাধীনতার চিত্র
শুধু বৈচিত্র সমাজ..সে সমাজেই তো আমাদের বসবাস,
সমাজ সবি বুঝে……
শুধু বুঝে না আমাদের অভাব শূন্যতা,
কেই বা বুঝবে, আমাদে দুঃখ বেদনা…
এসমাজ তো আমাদের নয়…..
আমরা তো গরীব…. নেই উচ্ছমহলে আত্নীতা,
থাকলে বা কী,কে দেবে এক মুঠো অন্ন,
কে দেবে আমাদের শীত বস্ত্র!
তবু কেউ এসে দাঁড়ায় স্বপ্ন দেখায়..
আবার স্বপ্নও ভাঙায় সে!
তবু সেই স্বপ্নেই দাঁড়িয়ে রইলাম,বস্ত্র শূন্য শরীরে!
বিষম অবাক লাগে,দেখে এসমাজ
নিয়ম ভাঙে নিয়ম গড়ে,শুধু আমাদের নিয়মটা দাঁড়িয়ে থাকে,
হতো দারিদ্রের দুয়ারে।
দূর আকাশে চেয়ে স্বপ্ন দেখে,শীত এলেই যে আমাদে অশ্রু ঝরে,
তবু কেউ যুদ্ধ করে বাঁচে,
আর কেউ যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যু বরণ করে।

ছবি ফেইসবুক থেকে।

মোট পড়েছেনঃ ১৫৭৫জনআজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

    1. অসংখ্য ধন্যবাদ দাদা অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন।
      দাদা ঠিকই বলেছেন, তবে এ-সময়ে না থাকতে পারে, কিন্ত এক-সময় নিজ চোখে দেখেছি এমন দৃশ্য,আমি নিজেও ছিলাম এমন দৃশ্যের ভাগ্যবান।

      শুভ কামনা জানাবে দাদা। ভালো থাকুন সব সময়।

    1. ধন্যবাদ শ্রদ্ধে দাদা,
      ঠিকই বলেছেন দাদা সামাজকে ঘূণে ধরেছে,
      চোখের সামনে গরীব হতদারিদ্র মার ধুঁকে ধুঁকে মরছে, আমারা তো ফিরেও তাকাই না।

      মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা নিবেন।
      ভালো থাকুন সব সময়।

  1. সোনেলা ব্লগে পৌষ সংক্রান্তি উৎসবে আপনার কবিতাটি সত্যি প্রশংসনীয়। কবিতায় গরিবমানুষের দুঃখকষ্টের সবকিছু উঠে এসেছে। পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা রইল।

  2. পৌষ সংক্রান্তি উৎসবে এমন আবেগ তাড়িত কবিতা পড়ে ভালো লাগলো। আপনি অনেক ভাল লিখেন দাদা। আমাদের সবারই গরীব অসহায়দের সাহায্য করা উচিত। ঈশ্বরতো আমাদেরকে দিয়েই তাদের সাহায্য করায়।

    ভালো থাকবেন দাদা

  3. পৌষ সংক্রান্তি উৎসবে এটা সম্ভবত আপনার ২য় লিখা-

    মনে হয় যে কোন একটা রেখে অন্যটা মুছে বা শিরোনাম এডিট করে দিতে পারেন।
    নিয়ম তাই বলে।

    অসাধারণ লিখেছেন।
    তৌহিদ ভাইয়ের সাথে আমি একমত, অত্যন্ত গভীর ভাবনার প্রকাশ ঘটে আপনার লিখায়।

      1. আমার মন্তব্যটা অনেক আগের-
        গতকাল একটা পোষ্টে দেখলাম, পৌষ সংক্রান্তিতে যারা একাধিক পোষ্ট করেছেন তাদের প্রথম লিখা কাউন্ট হবে।

        অতএব কোন কিছু এডিট করতে হবে না আপাতত।

        শুভেচ্ছা ও শুভকামনা ভাইজান।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।