মূল লেখায় যান

পৌষ সংক্রান্তি উৎসব (রসালো পিঠেপুলির আবেশে মিষ্টি প্রেমের মাদকতায় যাবো ভেসে)

সুরাইয়া পারভীনকবিতা৩৯টি মন্তব্য

পৌষের এই হাড় কাঁপানো  শীতের শীতলতায় নয়,
প্রিয়তম তোমার শূন্যতার উত্তাপে কাঁপছি প্রতিনিয়ত ।
আগ্নেয়গিরির লাভার উত্তপ্ত দাবানল যেমন করে পোড়াচ্ছে-
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে উত্তর-পূর্ব অঞ্চল,
তোমার শূন্যতাও ঠিক তেমনি করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করছে আমাকে।

অথচ কথা ছিলো প্রিয় পৌষের কুয়াশাচ্ছন্ন ভোরে,
নগ্ন পায়ে শিশির সিক্ত দুর্বা ঘাসের উপর হাঁটবো দুজনে।
শুভ্র তুষার ছাড়ানো প্রচণ্ড ঠান্ডায় জমে যাওয়া আমাকে,
তোমার শরীরের উত্তাপ থেকে অনেক ওম দিয়ে উষ্ণতা দেবে প্রিয়তমাকে।

তা না করে তুমি রয়েছো কয়েকশ কিলোমিটার দূরে,
আমার দৃষ্টির অন্তরালে, আমার ধরা ছোঁয়ার বাইরে।
তুমিহীন পৌষ পার্বণ হয় কি কখনো উদযাপন?
প্রিয়তম তোমায় ছাড়া পৌষের তুষারে পুণ্যস্নান হয় নাকো একা।

ওহে সখা তোমার অনুপস্থিতিতে পৌষ পার্বণ উপলক্ষে,
তৈরি পিঠেপুলি একটাও তুলতে পারিনি মুখে।
প্রাণেশ্বর দ্রুত ফিরে আসো ভালোবাসার ঘরে!
তারপর তুমি আমি দুজন মিলে;
পৌষ সংক্রান্তির রসালো পিঠেপুলি আবেশে,
মিষ্টি প্রেমের মাদকতায় যাবো ভেসে!

মোট পড়েছেনঃ ১৯৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৯টি মন্তব্য

  1. ওয়াও! সমসাময়িক বিষয়ের সাথে নিজের পৌষ বন্দনার যে মেলবন্ধন কবিতায় ঘটিয়েছেন তার তুলনা নেই। আপনি লেখক হিসেবে ধন্য!

    অনেক ধন্যবাদ আপু। পৌষ বন্দনায় এত সুন্দর একটি কবিতা দেবার জন্য।

    1. ভয়ে ভয়ে চেষ্টা করছি লেখার। কারণ প্রতিযোগিতায় অংশ নেবার মতো যোগ্য হতে পারিনি এখনো।
      আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
      ভালো থাকবেন সবসময়।

  2. “ওহে সখা তোমার অনুপস্থিতিতে পৌষ পার্বণ উপলক্ষে,
    তৈরি পিঠেপুলি একটাও তুলতে পারিনি মুখে।”

    কেমন করে ফেলব আমি
    সখির পিঠার আমন্ত্রন।
    ভালই হলো। শুভ কামনা।

  3. পৌষের এই হাড় কাঁপানো শীতের শীতলতায় নয়,
    প্রিয়তম তোমার শূন্যতার উত্তাপে কাঁপছি প্রতিনিয়ত ।

    উত্তাপে কাঁপছি ফেবুকে মন্তব্যের মানিটা না মাথায় ধরে নাই এখন বুঝলাম। পৌষ সংক্রান্ত্র উৎসবে এ কবিতাটি বেশ এগিয়ে যাবে।

  4. “ওহে সখা তোমার অনুপস্থিতিতে পৌষ পার্বণ উপলক্ষে,
    তৈরি পিঠেপুলি একটাও তুলতে পারিনি মুখে।”
    দারুণ পৌষালী কাব্যকথন দিদি।
    ভালো লাগলো খুব, পৌষ সংক্রান্তীর প্রীতি ও শুভেচ্ছা রইলো, শভ কামনা জানাবেন দিদি।

  5. তা না করে তুমি রয়েছো কয়েকশ কিলোমিটার দূরে,
    আমার দৃষ্টির অন্তরালে, আমার ধরা ছোঁয়ার বাইরে।
    তুমিহীন পৌষ পার্বণ হয় কি কখনো উদযাপন?
    প্রিয়তম তোমায় ছাড়া পৌষের তুষারে পুণ্যস্নান হয় নাকো একা।

    মনটা কেমন করে উঠলো-
    কেমন যেন নিয়তি / বাস্তবতা।

    মুগ্ধ আপু

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?