পেনড্রাইভ/মেমোরী কার্ডে লুকানো থাকা ফাইল উদ্ধার করবেন যেভাবে
![]()
আমি এই পোস্ট টি দেয়ার কারণ কিছুদিন আগে আমারও সমস্যাটি হয়েছে।
পরে এক বন্ধুর কাছ থেকে শিখেছিলাম কিভাবে লুকানো ফাইল উদ্ধার করা যায়।
যদিও ব্যাপারটা খুব সহজ।আসুন এবার কিভাবে লুকানো ফাইল বের করবেন।
উইন্ডোজ এক্সপি:
প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন System Restore-এ ক্লিক করে Turn off System Restore on all drives-এ টিক চিহ্ন দিয়ে ok ক্লিক করুন। নতুন একটি উইন্ডো এলে সেটির yes-এ ক্লিক করুন। এখন My Computer-এর মেনুবারের Tools থেকে Folder options নির্বাচন করে View-তে ক্লিক করুন। এখন Show hidden files and folders-এ টিক চিহ্ন দিন এবং Hide extensions. ও Hide protected.. বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে ok করুন। এখন দেখবেন পেনড্রাইভে আপনার ফাইল, ফোল্ডারগুলো দেখা যাচ্ছে। ![]()
উইন্ডোজ 7
প্রথমে my computer / win explorer ওপেন করুন।তারপর organize বাটনে ক্লিক করুন।তারপর folder & search option বাটনে ক্লিক করুন। তারপর view তে ক্লিক করুন, এরপর show hidden files,folders and drivers এই লেখাটিতে ক্লিক করুন। এবার প্রথমে apply এবং শেষে ok বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।ব্যস হয়ে গেল।
এবার আপনার কাংখিত ফাইলগুলো দেখতে পাবেন।
বিঃদ্রঃ পেনড্রাইভে করে কোনো ফাইল বা ফোল্ডার অন্য কোনো কম্পিউটারে নিতে চাইলে সেগুলো জিপ করে নেবেন। জিপ করা ফাইল বা ফোল্ডারে ভাইরাস আক্রমণ করে না।
এটি পূর্বে সামুতে প্রকাশিত এখানে

১৯টি মন্তব্য
লেখা ফেরত না পেয়ে আবারো দিতে বাধ্য হলাম। লেখা হারিয়ে গেলে খুব কষ্ট লাগে।
মডুদের একটু যত্নবান হওয়া উচিত।
লেখা হাড়ানোর কষ্ট বুঝি আমি । আপনিও নাকি মডু ? 🙂
আমি মডু কেম্নে? 😮
অবশ্যই লেখা হারানো অনেক কষ্টের ।যদিও অনেক সময় আমরা অসহায় , শয়তানের দৃষ্টি এড়ানো অনেক সময়ই কঠিন । দুঃখিত বলা ছাড়া আর কোন উপায় নেই ।
উপকারি পোষ্ট অবশ্যই ।
হেলাল ভাই প্লিজ আপনাদের আরো যত্নবান হওয়া উচিত।
উপকারী পোস্ট ।
লেখা হাড়ানো আসলেই অনেক কষ্টের। যে কোন কারনেই হোক এই ব্লগটি ছোট হলেও ডেইলি ভিজিট হয় কিন্তু প্রচুর। এটি এখন আর ব্যাক্তিগত ব্লগ নয়। এটি মাথায় রাখা উচিৎ।ভবিষ্যতে আরও যত্নবান হবেন এই প্রত্যাশা করছি ।
ধন্যবাদ।
আপনার সাথে আমিও একমত।
ধন্যবাদ আবার পোস্ট দেয়ার জন্য। এখন থেকে ব্যাক আপ রাখা হবে । স্যরি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য।
ওকে 😀
সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ
আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ।
উপকারী পোস্টের জন্য ধন্যবাদ ।
পড়ার জন্য অনেক ধন্যবাদ। 🙂
টেকি পোস্ট ভালো লাগে 🙂
এই জন্যই তো ২ বার শেয়ার করলাম 🙂
যারা জানেন না তাদের বেশ উপকারে আসবে।
হুম… ঠিক বলেছেন।
অন্যের লুকানো ফাইল ?
অন্যের লুকানো ফাইল হতে যাবে ক্যান? :-#
নিজের পেনড্রাইভের লুকানো ফাইল। :p