পেইন কিলার
তুমি ভুগছ ব্যাথায়??
পেইন কিলার খাও
শরীরের ব্যাথা নিমেষে নিঃশেষ হয়ে যাবে
বর্ষার রাতে তোমার চোখের দিকে তাকিয়ে
যখন বলেছিলাম তখন তোমার প্রেসক্রিপশন ছিল এমনই
ব্যাথাটা অনেক পুরানো
বয়ে বেড়াচ্ছি সেই কিশোর বয়স থেকে
ধিরে ধিরে ব্যাথা আমাকে গিলে ফেলছে
আমি নীল হয়ে যাচ্ছি।
শরিরে ভর করে শাপের মত এগিয়ে আসছে মৃত্যু
কিন্তু তোমার পেইন কিলার
আমাকে বাঁচাতে পারছে না।
তাকিয়ে দেখ আমি নীলাভ আকাশ হয়ে যাচ্ছি।
মোট পড়েছেনঃ ৭৩৭জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য
পেইন কমে যাক । লেখা ভালো লেগেছে ।
ধন্যবাদ ।
কিশোর বয়স থেকে বয়ে বেড়ানো ব্যাথা বহন করা অনেক কঠিন। দ্রুত কমে যাক পেইন ।
দিন দিন বাড়ছে । কমার লক্ষন নাই ।
ছোট লেখায় ভালোলাগা জানালাম ।
অনেক ধন্যবাদ ।
এই বর্ষার রাতে আবার তাঁর চোখের দিকে তাকিয়ে বলুন , এবার হয়ত ভিন্ন প্রেসক্রিপশন দিবেন, যাতে ব্যাথা আর না থাকে।
আচ্ছা চেষ্টা করে দেখব।
🙂
তোমার পেইন কিলার
আমাকে বাঁচাতে পারছে না
………………………….!!!
মনের ব্যথা কি পেইন কিলারে কিল হয় ??
কষ্টের রঙ নীল বলেই হয়ত ব্যাথায় নিলাভ হয়ে যাচ্ছেন… ভালো লাগলো…
পড়ার জন্য ধন্যবাদ ।
ব্যাথা যতই হোক , পেইন কিলার চলবে না ।
হুম, তবে সে আমাকে পেইন কিলার খাইয়ে ঘুম পাড়াতে চায় ।
মৃত্যুহীন জীবন কামনা করি ।
যেখানে নীলেরা বাসা বাধে না ।
অমরত্ব চাই না। নীল বিহিন জীবন চাই ।
পেইন কমে যাবে আশাকরি
এত অভিমান কবির 🙂
কবির কি অভিমান থাকতে নেই ???
এই পেইনটা কি কখনোই আপনাকে সুখ দেয় নি?
অসহ্য সুখ মানুষ কতদিন সহ্য করতে পারে??
খুব মিষ্টি পেইন 🙂