মূল লেখায় যান

পাত্রী চাই

নীরা সাদীয়ারম্য২৬টি মন্তব্য

পাত্রী দেখ বিয়ে করব

ধার্মিক মেয়ে চাই,

বোরখা পরবে, পর্দা করবে,

স্বর্গে নেব ঠাঁই।

 

মেয়ে ধার্মিক, নামাজ পড়ে,

ছেলে কেমন বলো?

ছেলে ভালো, চালাক চতুর,

টাকা কামায় কালো।

 

ঘুস দিয়েছে, চাকরি হবে

ঠেকায় কে তারে

পায়ের ওপর হাত পা তুলে

খায় আর ঘুরে।

 

পড়ালেখা কদ্দূর ছেলের?

উচ্চ শিক্ষিত।

পড়তে কি আর হয় আজকাল?

সনদ বেচে কত!

 

লাখে একটা এই ছেলেটা

নামাজী পাঁচ বেলা

লেনদেন করে নয়ছয় করা

বাঁ হাতের খেলা।

 

মেয়ে চায় সৎ পাত্র

নিজেও ধার্মিক,

ছেলে তো নামাজ পড়ে

সে কি অধার্মিক?

 

নামাজ পড়ে, ঘুস খায়

নয়তো অধার্মিক

তবে কি, ছেলেটা বোধহয়

আস্তো বকধার্মিক!

মোট পড়েছেনঃ ১৪৩৫জনআজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. সমাজের পঙ্কিল এবং কুৎসিত দিকটা খুব সুন্দরভাবে তুলে এনেছেন —- নামাজ পড়ে, ঘুস খায়
    নয়তো অধার্মিক
    তবে কি, ছেলেটা বোধহয়
    আস্তো বকধার্মিক!
    প্রীতিময় শুভেচ্ছা রইলো।

  2. ছেলেটা সত্যি সত্যি বদধর্মীক! মেয়ে পছন্দ হয়েছে, কবিতা পছন্দ হয়েছে, ভালো লেগেছে। কিন্তু আজকালকার ঘুষখোর ছেলেগুলো মোটেও পছন্দ হয় না।
    তবুও হ্যাঁ, সত্যি ভালো লেগেছে।

  3. রম্যছড়ায় দারুন কবিতা, সত্যি আপু বাস্তব কথা গুলো লিখছেন।
    আমরা ভুলে যাই দেহের সৌন্দর্য কয়েক বছর, মনের সৌন্দর্য সারাজীবন।
    মনের দাম কেউ দেয় না আপু সমাজের তাই দেখি..

    ভালো থাকবেন,
    শুভ কামনা রইল

  4. ছেলে হোক বা মেয়ে। বিয়ের কথা উঠলেই উভয়েই কোরবানির পশু হয়ে যায়। দেখে শুনে বুঝে বাছাই করে কোরবানি হবে টাইপ অবস্থা। আজকাল সবাই ধার্মিক, সব কিছু জায়েজ।

    ভালো থাকুন আপু।