মূল লেখায় যান

পাওয়া না পাওয়ার হিসেব

রুমন আশরাফএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

জীবনের কোনও একটি সময়ে, পাওয়া না পাওয়ার হিসেব করাটাই বোকামি মনে হয় আমার কাছে। কি পেলাম, কি হারালাম, নাকি কি পেলাম না, এসব হিসেব করে কখনওই আমরা জীবনের অংক মেলাতে পারিনি। জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে, পাওয়া না পাওয়ার হিসেব করার চাইতে শুরুতেই হিসেব করে পথ চলা উচিৎ। তবেই প্রত্যাশা মাফিক প্রাপ্তির ব্যাপারটি অনেকটাই অনুকূলে থাকবে।

 

অপ্রত্যাশিত কোনও কিছুর প্রাপ্তিটি কখনও হয় সুখের আবার কখনও দুঃখের। কিন্তু প্রত্যাশিত প্রাপ্তিটি হয় সর্বদাই সুখের।

মোট পড়েছেনঃ ১২৭৭জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. সব সময় সব বিষয়ে জীবনের অংক মেলেনা। তবে না মিললেও সময়ে অসময়ে আমরা হিসাব মেলাতে চেষ্টা তো করেই থাকি। পেলেম না খেলাম না ভেবে হাহুতাশ করার চেয়ে যতোটা পেয়েছি ততোটা নিয়ে সন্তুষ্ট থাকতে চেষ্টা করলে মনে শান্তি পায়।

  2. হিসেব করে আসলে কিছুই হয়না, এতে অপ্রাপ্তির পরিমান বেশি দেখা যাবে।
    পরিকল্পনাটা শুরু থেকেই করা উচিৎ।

    ছোট লেখা হলেও ভাবনা বিশাল।
    শুভ কামনা।

  3. অপ্রত্যাশিত কোনও কিছুর প্রাপ্তিটি কখনও হয় সুখের আবার কখনও দুঃখের। কিন্তু প্রত্যাশিত প্রাপ্তিটি হয় সর্বদাই সুখের।
    চমৎকার বলেছেন ।
    শুভকামনা।

  4. দাদা হিসেব করে আসলে কিছুই হয়না, এতে অপ্রাপ্তির পরিমান বেশি দেখা যাবে।তবে ভেবেচিন্তে পথ চললে শেষটা ভালো না হলেও ক্ষতিটা সহজ ভাবেই পুরণ করা সম্ভব ।

    অপ্রত্যাশিত কোনও কিছুর প্রাপ্তিটি কখনও হয় সুখের আবার কখনও দুঃখের। কিন্তু প্রত্যাশিত প্রাপ্তিটি হয় সর্বদাই সুখের।
    চমৎকার উপস্থাপন দাদা শুভ কামনা।

  5. অপ্রত্যাশিত কোনও কিছুর প্রাপ্তিটি কখনও হয় সুখের আবার কখনও দুঃখের। কিন্তু প্রত্যাশিত প্রাপ্তিটি হয় সর্বদাই সুখের।
    পজিটিভ চিন্তা জাগানিয়া লেখা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।