মূল লেখায় যান

পরগাছা

নাজমুল হুদাকবিতা১৬টি মন্তব্য
বলেছিলো- প্রেম তো পরগাছার মতো।
.
তাঁর উপত্যকায় বীজ বুনতাম
অথচ সে সম্ভাবনায় আস্থা রাখে না
বিশ্বাস করে শুধু পুরোনো দিনের ক্ষত।
.
সৃষ্টিপ্রদত্ত সৌন্দর্যের ঘাটতি নিয়ে
চেয়েছি মানুষের মানুষ আগলে রাখা
দুরবর্তী কপালে নোনা চুমুর দৃশ্যপটে
কেউ একজন বুঝিয়ে গেছে–
মুখের ভাষায় কারোর শিকড় গজায় না।
.
তারপর একদিন
ঝরাপাতার ঘুর্ণিপাকে ভারী একটা ব্যথা
পুরোনো গর্তের মতো জেগে থাকে বুকে
বোবা গাছ দাঁড়িয়ে থাকে; বঞ্চনা মেখে।
.
বিশ্বাস করি
অপূর্ণতায় তরজমা করে আমিও বলি-
প্রেম যখন মনোপলি মার্কেটে রূপ নেয়
সে হয় পরগাছা, না’হয় বাড়তে দেয় না।
মোট পড়েছেনঃ ১১৫৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. সৃষ্টিপ্রদত্ত সৌন্দর্যের ঘাটতি নিয়ে
    চেয়েছি মানুষের মানুষ আগলে রাখা
    দুরবর্তী কপালে নোনা চুমুর দৃশ্যপটে
    কেউ একজন বুঝিয়ে গেছে–
    মুখের ভাষায় কারোর শিকড় গজায় না —- আপনিও ভাল বুঝিয়ে দিলেন, কলমের খোচাতে।

  2. বিশ্বাস করি
    অপূর্ণতায় তরজমা করে আমিও বলি-
    প্রেম যখন মনোপলি মার্কেটে রূপ নেয়
    সে হয় পরগাছা, না’হয় বাড়তে দেয় না।*****
    তারপরও প্রেম চিরন্তন।
    শুভ কামনা।

  3. প্রেম যতই পরগাছা, সর্বনাশা হোক তবুও তাকে নিয়েই যত কল্পনা, আবেগ। এটা যে চিরন্তন যুগে যুগে। খুব ভালো লাগলো ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  4. প্রেম তো দুই প্রকার আধুনিক দুই নম্বর প্রেম।আর একটা ঐশ্বরিক প্রেম। একচেটিয়া প্রেম তো চলবে না, পরগাছা মনে হবে। কিন্তু ঈশ্বরকে ভালোবাসা তাঁর সবকিছু মেনে চলা, এটাতে নিজের, মানুষের, পরিবেশের, আত্মার সবদিকেই ভালো হয়। আবার একটা সুন্দর প্রেম মস্তিষ্কে নিউরনের সংখ্যা বাড়িয়ে জীবনকে চমৎকার ভাবে উপস্থাপন করে।
    শুভকামনা

    1. একচেটিয়া প্রেমও পরগাছা। আর ঐশ্বরিক প্রেম উপকারী পরগাছা। মানুষের ভাবনায় অনেক কিছু খেলা করে। তাই এসব উদ্ভট ভাবনা আসে বলেই লিখি।

      ধন্যবাদ আপু 😍

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?