মূল লেখায় যান

পথ চেয়ে

রিমি রুম্মানকবিতা১৮টি মন্তব্য

প্রচণ্ড তুষারপাতের দিনটিতে___
কন্‌কনে শীতের কাঁপুনি নিয়ে
ক্লান্তিহীন অপলক চেয়েছিলাম
তার আসবার পথটিতে ।
শুভ্র তুষারের চাদরে জড়িয়ে
ফিরলাম, নিরাশ হয়েই !

অঝোর বর্ষণের দিনটিতে___
ভেজা চুলে কৃষ্ণচূড়ার নীচে
একাকি নির্বাক দাঁড়িয়েছিলাম
তার আসবার পথ চেয়ে ।
তীব্র কাঁপুনির জ্বরকে সঙ্গী করে
ফিরলাম, আশাহত হয়েই !

গ্রীষ্মের খররৌদ্রের দিনটিতে___
পুড়ে যাওয়া শরীর ঘামে নেয়ে
তৃষ্ণার্ত চাতক হয়ে চেয়েছিলাম
তার ফিরবার পথটিতে ।
দুর্বিষহ এক সময়কে সাথে নিয়ে
ফিরলাম, ব্যথিত হৃদয়ে !

তবুও অনাদিকাল আমি রইবো
পরম নির্ভরতার সেই হাতখানা
হাতের মুঠোয় ফিরে পাবার পথ চেয়ে ।

মোট পড়েছেনঃ ৭৯৫জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. খুব সুন্দর কবিতা। আমিও যে বলতে চাই, অপেক্ষা শেষ হবে নিশ্চয়ই। এমন অপেক্ষার পর পাওয়া যে অনেক বেশি আনন্দের হবে আপু, তবুও জানিন যে কতোটা কস্টের হয় এই অপেক্ষা।।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।