মূল লেখায় যান

নয়ন বিলাস

সিকদার সাদ রহমানকবিতা৩টি মন্তব্য

…………#নয়ন_বিলাস…………

যে নয়নে চেয়েছিল সমগ্র শহর
মুগ্ধ চয়নে কিছু বিমূর্ত বছর!
কিছুটা কল্পনায় সাজানো বাগান
মুহুর্ত গুলোয় এনে দিয়েছিল প্রান।

শুভ্রবসনে রক্তিম কারুকাজ
ঘোমটা মাথায়……
ঠোটে লেগে থাকা লাজ!

হয়নি বোঝা কোন ঋতুকাল
হাওয়ায় আওড়ানো কেশে
মন হয়েছে মাতাল।

সে নয়নে হয়নি কভূ
সামান্য বিলাস,
ছুঁয়ে তারে নাহি ধরি
মনে বসবাস!

সে চোখের নেশায় ছিল
কামুক আহবান।
বুঝি নাই সে চাহনি
আজ হয়েছে প্রমান।

সাবলিল চলায় ছিল
সমুদ্রের ঢেউ,
পিছু ফিরে চেয়েছিনু
বোঝেনিতো সে ও!

#সিকদার_সাদ_রহমান
০৯/০৫/২০১৮

মোট পড়েছেনঃ ৯০০জনআজ পড়েছেনঃ ০জন

৩টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।