মূল লেখায় যান

নীলপরী’র সাথে আড্ডা-“সোনেলা ব্লগ”-পরিবার”

মনির হোসেন মমিআড্ডা১১৬টি মন্তব্য

প্রথমে হিন্দু ধর্মালম্ভী সকল বন্ধু ও শুভাকাঙ্খিদের জানাই শারদীয় দূর্গাৎসবের শুভেচ্ছা।এমনি আনন্দ ঘন দিনে কারো মন খারাপের প্রশ্নই আসে না।তবুও মানুষের মন যেন রং ধনুর সাতটি রং।কখনো লাল কখনো গোলাপী কখনো শুভ্রতায় কখনো বা নীলে আচ্ছন্ন হয়ে বিষিয়ে থাকে।তখন আর কোন কাজে মন বসে না।মন বসে না ঘরে কিংবা বাহিরে-জীবনের ব্যাস্ততার কোলাহলে।

কিন্তু আড্ডা দিতে মনের কোন অজুহাত লাগে না আর আড্ডাটা যদি হয় সাহিত্যমনা বন্ধুদের সাথে তাহলেতো আর কথাই থাকে না।নিমিষেই মন ভাল হয়ে যায়।তাই আজকের আড্ডার আয়োজনটা করা হয়েছে সোনেলার সোনালী ব্লগার নাম বলা নিষেধ আছে তারঁ ছাঁদ বাগানে।

আজ আড্ডা দিবো। হ্যা আমি আজ সেই আড্ডার কথাই বলছি যে আড্ডাটা হয়েছিলো সেই রূপ কথার আমলে আজ তারই পূনরাবৃর্ত্তি ঘটাতে চাই।তো বন্ধুরা রেডিতো আড্ডা দিতে।সবাই জোরে বলেন-ইইইইইয়েস।

কি তবুও মন খারাপ? এতো বলার পরও আড্ডা দিতে মন চাইছে না? তাইতো আজকের আড্ডায় সকল বন্ধুদের মন খারাপ নিমিষেই ভাল করতে সাত সমুদ্র তের নদী পেরিয়ে নীলাকাশ পথে আসছে আমাদের প্রিয় সোনেলার প্রিয় ব্লগার মেঘপরীর প্রিয় বান্ধবী নীলপরী। আমরা তাকে হাত তালি দিয়ে স্বাগত জানাবো।
ঐতো আকাশের মেঘদের গুচ্ছ গ্রাম ফুটো করে আমাদের প্রিয় আড্ডাবাজ নীলপরী আসছেন…..।

পৃথিবীর শেষপ্রান্ত হতে নীলপরীর জন্য চেয়ার আমদানীকৃত আসনটির বিপরীতমুখী সব আড্ডাবাজ ব্লগাররা অধির আগ্রহে তাকিয়ে আছেন নীল আকাশ প্রান্তে নীলপরীর আগমনে…

আড্ডায় যোগ দেয়া সোনেলা ব্লগের সোনালী ব্লগাররা আকাশের দিকে তাকিয়ে আছেন-কোন দিক দিয়ে আসছেন’ সেই কাঙ্খিত আড্ডাবাজ অতিথী “নীলপরী”।তা ছাড়া সবার আগে কে দেখতে পাবেন নীলপরীকে,ফাষ্ট সেকেন্ড থার্ড সেই প্রতিযোগীতায় যেন সবাই মেতে রইলেন।

সবার তীর্যক চোখ এখন নীল আকাশের গুচ্ছ গুচ্ছ মেঘের দেশে,মেঘদের গতিবিদির দিকে।অনেকে দুহাতে দূরবীন বানিয়ে দেখার চেষ্টা করছেন।অনেকে এ দিক সেদিক উকিঁ দিচ্ছেন। এদিকে বন্যা আপু তার চশঁমাটা একটু পরীক্ষা করে, হাতের রুমাল দিয়ে পয় পরিস্কার করে আবারো চোখে দিয়ে আকাঁশের দিকে তাকিয়ে আছেন।সাবিনা আপু মানে আমাদের সোনেলা ইয়াসমিন একা আড্ডা স্থলের এক কোণে ঘাপটি মেরে চুপটি করে বসে আছেন যাতে তিনিই নীলপরীটিকে প্রথমে দেখেই হুররে…বলে ফাষ্ট হবার আনন্দে চিৎকারে হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করতে পারেন।বলাতে ঐ দেখেন বড় আফা সাবিনা কেমন ছানা বড় বড় চোখঁ করে এ দিকে তাকিয়ে আছেন। সরি আফা/আফারা …এ ভাবে বলার জন্য দুঃখিত।

এ দিকে তৌহিদ আর শবনম আপু বেশ সেজেঁগুজে এসেছেন।এবারের আড্ডায় নীল পরীর দৃষ্টি আকর্ষনের চেষ্টায় মনে হয় তারাঁই সফল হবেন তাছাড়া আজ ব্লগের তুখোড় ব্লগার শবনম আপুর–শুভ জন্মদিন।নীলপরীর পক্ষ হতে আপনাকে জন্মদিনে অহর্ণিশ ভালবাসা “শুভ হউক জন্মদিন”আগামী জীবন হউক এমনি হাসিখুশী আনন্দময়।

এম ইঞ্জা” আমাদের হ্যান্ডসাম ভাইজান। তিনি সভাপতির দায়ীত্ব পালন করবেন বলে মনে হয় এখনো আসেননি মানে তারঁ সিট অলঙ্কিত করতে আসতে একটু লেট হচ্ছে।আমাদের দেশের সভাপতিদের হরমোশাই এমন লেট হয়,ব্যাপার না।

জিসান-হেলাল ভাইজান দ্বয় সম্ভবতঃ খানাপিনার আয়োজন এখনো শেষ করে উঠতে পারেননি তাই একটু লেট হচ্ছে এ আর কি।কে যেন বলল…নাকি সেবারের মত খাবারের আয়োজনের নামে বাসের মতন কোথাও ঘুমিয়ে পড়ল।না বন্ধুরা সন্মানীত বড় ভাইজানরা মোটেই কুঞ্জুস না অন্তত খাবারে দিক দিয়ে।তারাঁ সময় মত নিশ্চয় চলে আসবেন।তাই সেই নিশ্চয়তায় আপাতত “শরবত” দিয়ে শুরু করছি।


রেজওয়ান ভাইজান ভাবীকে নিয়ে আসছেন -এ ছাড়া শাহরিন,শিরীন,আরজু,বীথি,মুক্তা মৃলাণী,নীরা,রুবা,তারাবতী,নাইমা জাহান,আশোকা মাহবুবা আপু এবং নাজমুল হুদা,নাজমুল আহসান,প্রদীপ,রাকা,শামীম,চাটিঁগা এর বাহার,রুদ্রা,মজিবর,নিতাই বাবু,মাসুম হাবিবী,আলীনূর,শিপু, অন্তরা মিতু, সোয়েব,দিদার,মোস্তাফিজ,সঞ্চয় মালাকার,হিমু,দালান জাহান,শফিক নাহোর,হৃদয়ের কথা,মনিকা কাশফিকা সহ আরো যারা এই মুহুর্তে অনেকের নাম মনে আসছেনা ভাই বোনেরা অলরেডি সিটে বসে শরবত পান করছেন -নীলপরী আগমনের অপেক্ষায়।

অন্যদিকে প্রবাসে রিমি আপু অধির আগ্রহে সেই কখন থেকে আড্ডা দিবেন বলে অপেক্ষায় ক্লান্ত।পুজোঁয় খুব ব্যাস্ত সময় কাটাচ্ছেন অরুনিমা মন্ডল দাস আপু।তবুও তিনি বেশ আগ্রহে অপেক্ষা করছেন এই আড্ডায় অনলাইনে যোগ দেবার।এ ছাড়াও আরো অনেক প্রবাসী বন্ধুরা আছেন তারাঁও এ আড্ডায় যোগ দিবেন বলে সোনেলাকে কথা দিয়েছেন।

এক ঘন্টা পেরিয়ে গেল তবুও পরীর দেখা নেই।এ দিকে সবাই কেমন যেন অস্থির হয়ে হৈ চৈ শুরু কইরা দিছে।একজনতো বলেই ফেলল-এ কেমন আড্ডারে বাবা! বইসা থাকতে থাকতে মাজা বিষ হইয়া গেল-তাছাড়া আড্ডা আয়োজকদের কোন কমন্সসেন্স বলে যদি কিছু থাকত-এতোক্ষণ! খালি মুখে বসাইয়া রাখল-মুখে না পান, না চা টা! ধুরর…।অথচ তিনি ভুলে গেছেন অলরেডি শরবত চক্র হয়ে গেছে।তিনি যে লেটে এসেছেন সে কথা তিনি বলছেন না। যাক …যত দোষ আয়োজক দোষ” এ কথা মাথায় রেখেই শুরু করব আজকের আড্ডা।

এর মধ্যেই জিসান আর হেলাল ভাইয়া ট্রাক ভর্তি খাবার টাবার নিয়ে হাজির।সবাই এখন তাদের দিকে নজর।পরিবেশটায় কেমন যেন একটা সুঘ্রানের বাতাস বইছে।এর মধ্যে বেশ মাঞ্জা দিয়া আমাদের হ্যান্ডসাম এম ইঞ্জা ভাইজানও এসে গেছেন।তিনি তার আসন গ্রহন করিলেন।

হঠাৎ নীলাকাশে কতগুলো কালো মেঘ এসে পরিবেশটা বেশ অন্ধকার করে দিল, সাথে সাথে বিজঁলীর চমকে নীলকাশের নীলপরী তার আসনে এক প্রকার অলৌকিক ভাবেই বসে পড়লেন।সাথে নিয়ে এলেন রূপোর কাঠি সোনার কাঠি। এসেই ঘোষনা দিলেন।

প্রিয় সোনেলার ব্লগার ভাই বোন বন্ধুরা-আমার সালাম ও শারদীয় দূর্গাপুজোঁর শুভেচ্ছা নিবেন।আমি আপনাদের প্রিয় ব্লগ সোনেলার একজন নিয়মিত পাঠক-হয়তো বা আপনেরা জানেন না।আমার দেশের সব পরীরা নিয়মিত সোনেলার প্রতিটি লেখাই পাঠ করেন। এ ব্লগের একজন নিয়মিত ব্লগার মেঘপরীর মারফত জানতে পারলাম ব্লগের অনেকেই অনেক অনেক সমস্যায় ভুগছেন আবার মনের ভিতর অসংখ্য প্রশ্নের সমাধানে আগুন জ্বলছে-তাইতো তারঁ ডাকে ছুটে এলাম আপনাদের মাঝে। এখন আমার সাথে সেয়ার করতে পারেন আপনার যত প্রশ্ন সমস্যা। আমি সাধ্যমত রূপোর কাঠি সোনার কাঠি দিয়ে সমাধান দেয়ার চেষ্টা করব।
সমস্যাগুলোর কয়েকটি নমুনা 
কেউ মানষিক টেনসনে ভাল থাকার উপায়,
কেউ রাজনৈতীক টেনসনে-সামাজিক অবক্ষয়ে মাথা নষ্ট
কেউ প্রেম ভালবাসা নিয়ে আছেন বেশ ভেজালে,
কেউ অর্থনীতিতে সমস্যা,
কেউ সাংসারিক ভেজাঁলে,
কেউ লেখক হয়েও হতে পারছেন না…..
(বিঃদ্রঃ প্রশ্নের কোন লিমিট নেই উপরে দেয়া প্রশ্নগুলো ধারণা মাত্র)
ইত্যাদি আপনার চোখে বিভিন্ন সমস্যাগুলো আমাকে জানাতে পারেন- তাই আজ আমি আপনাদের জন্য যাদুর “রূপোর কাঠি সোনার কাঠি” নিয়ে এসেছি যা দিয়ে আপনাদের সব অসম্ভবকে সম্ভব করে দিবো।যদিও জানি সব অসম্ভবকে সম্ভব করেন-অনন্ত জলিল।

বুঝতেইতো পারছেন বন্ধুরা-আপনার সামনে এই মুহুর্তে উপস্থিত আছেন সোনেলায় নীলাকাশের “নীলপরী” তাহলে শুরু হয়ে যাক আজকের আড্ডার ছলে সব প্রশ্ন-প্রশ্নের ছলে সব সমাধানে উত্তরের চেষ্টা।

(চুপি চুপি সোনেলার এডমিনদের বলছি-নীলপরী_ তারঁ উপর আরোপিত বন্ধুদের প্রশ্নের উত্তরের সহযোগীতা চাইছেন)

মোট পড়েছেনঃ ১৯০৬জনআজ পড়েছেনঃ ০জন

১১৬টি মন্তব্য

  1. খাড়ন এট্টু খাড়ন, আগে ফাস্টু হইয়া লই।তারপর বাকিডা পড়ুমনে। চশমা পরিস্কার কইরা আইমুনে আবার। কাচা সুপারি কাটা নাই,কাটতে হইবো, পান ধুইতে হইবো, পানের ডালা সাজাইয়া তারপর জুত কইরা বইসতি হবি।ততক্ষনে ডাক দিয়া আনুইন ছে সক্কলতেরে!

    আবার আইতাছি…… হাজিইইইইইইইর
    আমি সব্বার আগে হাজিরা দিয়া গিলাম😂😂😂😂

      1. ভাইজান, রসগোল্লা আমার প্রাপ্য। বণ্যা আপু হাজিরা দিয়ে গেছেন। মন্তব্য করেননি। আপনি প্রথম মন্তব্যকারীক্ নীলপরীর মিঠাই খাওয়াবেন। এব্যাপারে কোন পক্ষপাতিত্ব করবেন না।

      2. শামীম ভাই আপনে এতো হিংসুইট্টা ক্যান? হাজিরা আর মন্তব্য দুইডা হইলো? রসগোল্লা খাওয়ার এত লোভ ক্যা আপনের?
        আচ্ছা, যান ছাইড়া দিলাম রসগোল্লার হাড়ি খান আপনে যত খুশি ততো।
        ছবি তোলেন আর গপাগপ মুখে ঢুকান মিষ্টি।তবু খুশি থাকেন।

      1. ইঞ্জা ভাই,আমার কাছে শুকনা সুপারিও বি আচে,আপনের দুলবাই আবার শুকনা সুপারি ছাড়া খাবার পারেনা। আর চুন হইলো গিয়া বরিশারের ঝিনুক চুন।
        একটুও গাল পোড়াইবো না।
        আমি আবার কিপ্টা না 😊😊

      2. ভাইজান আমি হৃদয়ের কথা ভাইজানের মন্তব্যে দেখুন নীলপরী কি বলেছেন। সে জানে এ প্রশ্নটি আসবে তাই তিনিও শর্ত দিয়েছেন তাকে প্রশ্নের বানে কাবু করতে হবে অতপর জয়ী হলে ভাবীর অনুমতি পত্র পেশ করতে হবে।

  2. মমি ভাই,
    লেখাটা পড়তে পড়তে সত্যিই আড্ডায় মজে ছিলাম। পড়া শেষে ধাক্কা খেলাম। কারন আড্ডাটা ভেঙ্গে যাওয়ায়। উপযুক্ত লোককেই সভাপতির আসনে বসিয়েছেন। তবে আমাকে একটু সুযোগ দিলে দিতেও পারতেন নীলপরীর ছবি তোলার। আড্ডার সব ছবি কিন্তু মগজ ক্যামেরায় তোলা হয়েছে। শুধু ডেভলপ বাকী। কেমনে লিখেন ভাইজান?

    1. হা হা হা ভাইয়া মনে হয় ভুলে গেছেন।দাওয়াত না পেলে আসলেন কি করে-নাম আছে দেখুন?এখন আপনি যদি ক্যামেরা না নিয়াই পরীর রূপ দেখতে আইসা পড়েন আগে বাগে তবেতো জরিমানা আপনার হবে। জলদি করুন ক্যামেরা নিয়ে আসুন।সব বলে দিতে হবে কেন?বাচ্চার বাপকে দাওয়াত দিলে বাপতো বাচ্চাকেও নিয়ে যাবে এটাই স্বাভাবিক। আপনি না এলে পরী কারো কোন প্রশ্নের উত্তর দিবে না।জলদি করুন প্লিজ।

      1. হ, শামীম ভাইরে কন, এই মহা আড্ডার ফডুক তুলতি হইবো সক্কলের। আমরা মঠেল হপো।
        আমাগো সুন্দুর সুন্দুর ছবি তুলি দিতি হপি।আমরা কি কম পরী নাকি একেকজন নারী ব্লগার রা??😂😂😂😂

      2. বন্যা আফা, ফুডু খেইচ্যালছি আইন্নের। কিইইইইইই.., আরো তুলবাইর চাইন? আইচ্চা.. আইচ্চা..!! উহু.!!পুজডা অয় নাইক্যা। ঘেডিডা কাইত করছুইন ক্যারে? ওহ আগে কইবাইন না। দুলাভাই ঘেডি মটাকাইছে? যাউকগা এলা খুমাত ইক্টুস হাসি মারুইন। উহু..!! বেবাক দাঁত বাইর করছুইন ক্যারে?
        আরে ইঞ্জা ভাইজান যে?
        কিইইইইই… নীলপরীর লগে ফুডু তুলবাইন?
        ওগো নীলপরী
        আসো না নেমে
        ফুডুক তুলবো
        ইঞ্জা ভাই
        স্নু পাউডার মেখে।

      1. শামীম ভাইয়ের মন্তব্যে নীলপরী সাফ জানিয়ে দিয়েছেন রীতিমত নীলপরী গোস্সা করে আছেন।ফটোগ্রাফার এলেন অথচ ক্যামেরা আনলেন না।নিশ্চয় তিনি দ্রুত ক্যামেরা নিয়ে চলে আসবেন।

  3. হায়রে কপাল আমার! আজ পর্যন্ত আমি এই আকাশে ঘোরাফেরা করা কোনও জ্বিন-পরীর সাথে আড্ডা দিতে পারিনি। দুঃখ আমার এখানেই। তবুও শুভকামনা সব গুনধর জ্বিন পরীর জন্য। সাথে মহা- অষ্টমীর শুভেচ্ছা।

      1. এই যাহ্ দুষ্ট কোথাকার! কাজ-কামের কথা ক’-নীলপরীর এমনটি বলে মিটিমিটি করে হাসছেন।তার কথা হল তিনি এখানে তারঁ কথা বলতে আসেননি তিনি এসেছেন ব্লগার মেঘপরীর আমন্ত্রণে সোনেলা ব্লগের ব্লগারদের প্রশ্নে বানে কিছু সমস্যার সমাধান দিতে।আপনার নজর অন্য দিকে ফেরান নতুবা নীলপরী মাইন্ড করবেন।

    1. নীলপরী হ্যা সম্মতি দিয়েছেন আরো একটু ঘুমাবার।বলেছেন তারঁ আগমনে খানাপিনা সহ অন্য সব আয়োজনে প্রচুর খাটা খাটনি করেছেন।তবে শতর্ক করেছেন এক ঘুমে যেন সকাল না হয়।

  4. ভাই ইতা কিতা হরলাইন, নীল ফুরি থুক্কু নীল ফরি আকাশ থেইক্কা আইয়া টপাক কইরা বইয়া পইড়লো কেম্বে, আমাগো তৌহিদ ভাইসা মাইকে এনান্সমেন্ট কইরলোনা ক্যানে?
    ও @touhid islam ভাইসা, শুরু করেন, হ্যালো হ্যালো, ওয়ান টু থ্রি, চেক চেক চেক। 😂

      1. ভাইজান
        আড্ডার সভাপতির শেষ ভাষনে সমাপ্তি টানতে আর কত সময় লাগবে। মনে আছেতো সমাপ্তি কিন্তু আপনাকেই ঘোষনা করতে হবে।ধন্যবাদ। নীলপরীর ঝিমুনি ধরেছে।

      2. খাইছে, এরো তাড়াতাড়ি সমাপ্তি দিমু, আইচ্ছা ভাই আফনেই দ্বায়িত্বডা ফালন করেন, আমি যায়গা বন্যা আপুর পিছন পিছন, খানা যে ঐদিকে শেষ হইয়া যায়। 😂

  5. নাহ্,নীল ফরি কষ্ট পাইতো লাগজে, আমি একলাই বকর বকর করবার লাগজি। আরে কেউ গেলো কই। আমার পান তো শ্যাষ হইবার নাগচে গো!!! ক্যাডায় আমারে এরপর পানের জোগান দিবো??

  6. মমি ভাই, নীলপরীকে বলেন, আমার একজন প্রেমিক লাগবো। ইদানিং সাহিত্য বের হচ্ছেনা!!!!
    কে কে পান খাইবেন বলেন। উনত্রিশ প্রকারের জর্দা দিয়ে লাভ লেনের পান আনবো।

    1. আপনা প্রস্তাব সন্মানের সহিত জানানো হল।তিনি অলরেডি এর সমাধানও দিয়ে দিয়েছেন। আপনাকে তৌহিদ শবনম ঝুটিকে ফলো করতে বলেছেন মানে হল আমাদের প্রিয় দুলা ভাইকেও সোনেলায় ভর্তি করাতে বলেছেন…তবেই কেবল এ সম্ভব।

      অ’মোর খোদা এখনো পান আনেননি আনবেন!!!!! আফারা এতো নির্দয়া হয় কেমনে?

    1. আমার একখান সমস্যা আছে নীল পরীর কাছে। আমি ক্যান সোজা কবিতা লিখতে পারিনা? আরো পারিনা প্রেমের কবিতা লিখতে। অবাক হইলে চইলতো না।
      প্রশ্নের জবাব ঠিকঠাক মন মতো দিতি হবি।

      1. নীল পরী আপনার প্রশ্ন শুনিয়া সোনার কাঠি রূপোর কাঠি চালান দিয়ে জানতে পারলেন কথাগুলো সঠিক নেয়। তিনি বলেন,তার দেশে আপনার কবিতার অর্থ বুঝতে এলাহী কান্ড করে বসে তার বংশধররা, তুমুল প্রশংসিত হন আপনি। প্রেমের কবিতা আপনে পারেন না তা শুনতেই লজ্জায় লাল হয়ে যায় সে,,,তাঁর ভাষায় আপনার প্রেমের কবিতা কার আগে কে পড়বে তার নিয়ে কাড়াকাড়ি লাগে।সুতরাং আপনার প্রশ্নে মিথ্যের ছোয়াঁ।ডিসমিস। নেক্সট?

      2. তাইতো মনে হচ্ছে আপু কিন্তু কর্তৃপক্ষ বলছেন আড্ডা চলবে।এখনো অনেকে আড্ডায় তেমন করে আসেননি। একদিকে পুজোর আনন্দ অন্য দিকে হত্যা দেশের যে অবস্থা তা দেখে নীলপরী বেশ চিন্তিত।

    1. আপনে আছেন নীলপরীর অন্তরে।আপনের নাম কিছু ক্ষণ আগেই নীলপরী জিগাইল।ঐ যে কবুতর পোষা সেই মেয়েটিকেতো দেখছি না-। জলদি নীলপরীর সাথে সাক্ষাৎ করুন।আপনার জন্য পান নিয়া বইসা আছে বন্যাপু।

    1. শুভ জন্মদিন ভাবী। নিজেগো আনলেন নাম নীল পরীর আড্ডার টাই পান করে ঠান্ডা হয়ে আড্ডান 🍷🍹 ভাল কথা, নীল পরী কিন্তু আজকের ভাবীর জন্মদিন নিয়ে কিছু শুনতে চায়।

    1. সভাপতি সাহেব ঝিম ধরে সব শুনছেন।তিনিই এ সভার সমাপ্তি ঘোষনা করবেন।কিন্তু আফসোস ভাই কেউ আর নীলপরীরে কোন প্রশ্ন করছে না।তাতে বুঝা যাচ্ছে ব্লগ দুনিয়ায় সোনেলা সব চেয়ে সূখী ব্লগ।কারো কোন সমস্যা নাই।

      1. আছে আছে লজ্জাই কইতে লজ্জা লাগতাছে য,আরজু, বন্য আপু আর সাবিনা আপু সহ অনেক্বেই নীল্পরির পাশে বসে সোনেলা রাংগাতে চাই। রাংগিয়ে যাচ্ছ্ব।

        নিল্পরি তুমি আমার বন্ধু হয়ে সকলের মন রাংগিয়ে দাও

  7. রসগোল্লা আর নীলপরি এই দুই চাই দাদা আমি।
    আর এই রসগোল্লা ও নীলপরিতে অন্যকেউ যেন হস্তক্ষেপ করতে পারবেননা।
    যেহেতু পান সুপারি জর্দা এসব খাই না।

    সত্যিই দাদা আড্ডায় মজে গেলাম।
    কিভাবে লেখেন এসব?
    আবারও বলছি নীলপরি আমি চাই চাই।

    1. নীলপরী জানালো-পূজোঁর লাড়ু খাওয়াতে হবে নীলপরীকে তবেই সে আপনার কথা শুনবে তার আগ পর্যন্ত আপনার সাথে আড়ীঁ । শুভ দশমীর শুভেচ্ছা জানিয়েছেন নীলপরী।

      1. ওআচ্ছা ভাল প্রশ্ন ।
        যদিও নীল রংটি একটি বেদনার প্রতীক তবুও আমরা এই নীলকেই ভালবাসি এই ধরেন নীলশাড়ী নীল জোৎস্না নীল নয়না ইত্যাদি অথাৎ সর্বোস্থরে নীলকে ভালবাসার জয়গান তাই ভালবাসার এই নীলপরীটিও সোনেলাকে বেশ ভালবেসে সোনেলায় ব্লগের ব্লগার যদি কারো কোন সমস্যা থাকে তা সমাধানে যাদুর কাঠি দুটো নিয়ে হাজির হয়েছেন আপনাদের নীল নীল ভালবাসা নিয়ে।

  8. আড্ডা পোস্টটি ভালো লেগেছে। এভাবে সপ্তাহে অন্তত ২ বার আড্ডা পোস্ট দিয়ে সাহিত্য মাস্তি করা যেতে পারে।
    নির্দিষ্ট কোন বিষয়ের উপর আড্ডা হতে পারে।
    এক একবার এক একজন আড্ডা পোস্ট দিতে পারেন।
    কবিতা, ছড়া, লেখালেখির নিয়মকানুন, বানান, ইত্যাদি বিষয় নির্বাচন করা যেতে পারে। কিংবা বাল্যবন্ধু, নানাবাড়ী, টিউশনী, প্রথম প্রেম, ইত্যাদি বিষয়েও আড্ডা চলতে পারে। আড্ডা পোস্ট ইস্টিকি হলে ভালো হয়। সবার জন্য শুভ কামনা…..

    1. ধন্যবাদ ভাইয়া। সহমত জানাচ্ছি।আড্ডা পোষ্ট হলে ব্লগ সচল থাকবে এবং ব্লগারদের মনে উৎসব ভাব কাজ করবে। স্টিকি করার বিষয়টি সম্পূর্ণ কর্তৃপক্ষের এখতিয়ার।অসংখ্য ধন্যবাদ আপনাকে….আপনার মতামত নীলপরী মারফত কর্তৃপক্ষকে জানানো হল।

  9. ব্লগে আসার পর এই প্রথম আপনাকে আড্ডা পোস্ট দিতে দেখলাম। এই জন্যে অনেক শুভেচ্ছা আপনাকে ছোট্ট ভাই। ভালো লেগেছে সবার স্বতফুর্ত উপস্থিতি দেখে। আরও ভালো লেগেছে আমার মুখচোরা লাজুক ভাইটিকে আড্ডার মধ্যমনি হয়ে থাকতে দেখে। 🙂 🙂

    এবার সম্পূর্ন ভাবে অংশ নিতে পারলাম না, ইনশাআল্লাহ আগামী আড্ডায় ভাই-বোন, মিতা-স্বজনদের নিয়ে উঠোন মুখোরিত করবো আমরা।
    ভালো থাকুন অহর্নিশি।
    শুভ কামনা 🌹🌹

      1. আপনি হয়তো এখনো ছোট ভাইডারে চিনেন নাই…..কিপটা হলেও আত্মা অনেক বড়। তবে হ্যা যদিও আড্ডার সময় আপনাকে পাইনি তখন খুব খারাপ লাগছিলো! যখন জানলাম বোন আমার আনন্দে আছেন বহুদুর নেটফেটের বাহিরে তখনই সব খোস্সা শেষ হয়ে যায়।কারন ভাইয়েরা চায় বোনেরা সব সময় আনন্দে মেতে থাকুক। ভাল থাকবেন আফা। অসংখ্য ধন্যবাদ মন বুঝার জন্য।

    1. হা হা হা লেটে সমস্যা নেই জিসান ভাইয়া এ আড্ডা চল তাইতো খুজঁলে পাওয়া যাওয়া যাচ্ছে না। তবে নীলপরী আমার খুব আরামে আছেন। কাজ নেই তো খৈ ভাজ।
      ধন্যবাদ অবশেষেও আড্ডায় যোগ দেয়ার জন্য।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।