মূল লেখায় যান

নিশ্চুপ আবদার

শিরিন হককবিতা১৭টি মন্তব্য

কিছুটা সময় থাকো পাশে।
নীরবতার নিস্তব্ধতার বেড়াজালে।
কোনো কথা হবেনা আজ
ঠোঁটের পাতায় শব্দের খেলা
বন্ধ করে শুধু নীরবতা !
একটু…থাকো পাশে!

সর্বনাশা ইচ্ছে লুটিয়ে পড়ুক পায়ে!
নীল রং আবদারে, আকাশ ছেয়ে যাক
মেঘেরা নাচুক ছন্দে!
তারকারাজি খসে পড়ুক, ধ্রুবতারা চেয়ে থাক
তীক্ষ্ণদন্ত হয়ে!
একটু… থাকো পাশে।

মৌনতার নোঙর ফেলে
দৃষ্টিপাত করে যাবো
সমুদ্র গর্জন থেমে যাবে
হঠাৎ এক পশলা বৃষ্টি এসে ছুঁয়ে যাবে মন!
ভালোবাসার অনুভব সৃষ্টি হবে চাহনিতে।

তুমি আর আমি
সময় চলে যাবে, সময়ে নিড়ে !
উষ্ণ অনুভবের সুর হৃদয়ের কোন ঘেষে
সজনে পাতার মত নড়ে উঠবে আচমকা!
নিঃশ্বাসের শব্দ ভেসে যাবে হাওয়ায়
মৌনতার বিশুদ্ধ সরোবরে।

পরে থাক যত কাজ
চলে যাক সময়
একটু সময় থাকো পাশে!
ভালোবাসার নীরব আলিঙ্গনে…

মোট পড়েছেনঃ ৯২৩জনআজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. পরে থাক যত কাজ
    চলে যাক সময়
    একটু সময় থাকো পাশে!
    ভালোবাসার নীরব আলিঙ্গনে।
    সবার জীবনে এমনটাই হওয়া চাই। তাহলেই জীবনে আসবে অনাবিল সুখ। খুব ভালো লাগলো শিরিন আপু। আপনি বরাবরই ভালো লিখেন। আমি আপনার লেখার খুব ভক্ত। ভালো থাকবেন।

  2. সর্বনাশা ইচ্ছে লুটিয়ে পড়ুক পায়ে!
    নীল রং আবদারে, আকাশ ছেয়ে যাক
    মেঘেরা নাচুক ছন্দে!
    তারকারাজি খসে পড়ুক, ধ্রুবতারা চেয়ে থাক
    তীক্ষ্ণদন্ত হয়ে!
    একটু… থাকো পাশে।

    নিজেকে ভাল রাখতে কতইনা আকুতি কবির।দারুণ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।