মূল লেখায় যান

নির্মম সত্য

আতা স্বপনকবিতা৪টি মন্তব্য

সময়ের প্রস্থানে

সৃতি হয়ে যায় স্তব্ধ

আত্মার প্রস্থানে

ফিরে আসার পথ রুদ্ধ।

এ ভ্রমণ এ পরিক্রমার সমাপ্তি

কিছু মুহূর্তের অপেক্ষা মাত্র

কিন্তু এ ধরা এখনো যে চায়

মানবের তরে হতে নিবেদিত।

গোরের একাকীত্ব একদিন

গ্রাস করবে এ নশ্বর দেহটায়

সে অজানা আবাসে যেতে সংকিত মন

কি আশংকায় যেন তড়পায়।

নির্মম সত্য এ প্রস্থান

প্রতিটি প্রাণে প্রতিটি আত্মায়

বড়ই নিষ্ঠুর এ নিয়তি

জন্মিলেই বিদায়।

মোট পড়েছেনঃ ৯১৬জনআজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য

  1. “সময়ের প্রস্থানে
    সৃতি হয়ে যায় স্তব্ধ
    আত্মার প্রস্থানে
    ফিরে আসার পথ রুদ্ধ।”
    জন্মিলে মরিতে হবে এই অমোঘ সত্যটাকে
    নতুন করে তুলে আনলেন। ভাল লাগলো। শুভ কামনা।