মূল লেখায় যান

নির্বাসিত কবিতা ০২

স্বপ্নীল মেঘকবিতা১৫টি মন্তব্য

আমাকে যেভাবে দেখছো! সেরকম ই আমি।
হাতজোড় করে বলছি, আমি খুব সহজ মানুষ।
আমি দুঃখ পুষে রাখি, অন্তরে যে ব্যথার ঘা!
দহনে আমি পুড়ি!
খুব অনুরোধ করে বলি, আমি বোকা মানুষ।

আমি বোঝাতে পারিনে ভালোবাসার মাপকাঠি
সন্ধ্যার সূর্য পেরিয়ে আমি এক ধাপ এগিয়ে গেছি,
সবার অন্তরালে, কিংবা কেউ জানতে চায়নি।
শুনো একবার বলি কি! আমি খুব দুঃখবিলাসী
মানুষ।
আমাকে বুঝবেনা তুমি! এ ঢের আমি বুঝে গেছি।

নিশি অবসানপ্রায়। প্রায়শ্চিত্ত করতে হবে এবার,
পুরাতন ধূলিমাখা ভুলে নত হলাম আজ। অবজ্ঞা
পোষণ করেই তবে আমি বুঝাতে পেরেছি
অবহেলার অন্তরর্ঘাত।
আমাদের রুক্ষ বিচ্ছেদ, পৃথিবীর ক্লান্ত বেদনারে করে
তুলে প্রষ্ফুটিত।
এবার নাহয় ভেবে নাও আমি নির্জন মানুষ!

মুছে দিয়ে সব রাঙা রোদ-
তোমার প্রেম ছেড়ে আমি এগুচ্ছি, সহস্রাধিক মাইল
দূরে।
বিচ্ছেদের আঘাতে রেখে গেলাম কিছু মায়ার অশ্রু
ভুল করে মনে এলে আধফোটা জ্যোৎস্নায় ম্লান চোখে
তাকিও আকাশের দিকে!
তবে-
বিশ্বাস করো, আমি খুব সুখী মানুষ নই।
আমাকে দুঃখ পোষণ করেই তবে হাসতে হয়।

দুঃখ দুঃখ দুঃখ!  আমাকে এক সমুদ্র দুঃখ গ্রাস করেছে
আমি সহ্য করতে পারছিনে! আমাকে চলে যেতে হবে!
অন্তীম গন্তব্যে নতুবা নিশ্চিহ্ন কোথাও! যেথায় স্মৃতি নেই,
টানাপোড়েনের আশঙ্কা নেই।

“নির্বাসিত কবিতা”

ছবিঃ ফেসবুক

মোট পড়েছেনঃ ৮৯৪জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. ক্লান্তি চোখে দুঃখ দুখে সুখি
    তোমারই প্রান্তে আমি সুখি
    সে সুখেই হোক আর দুখেই
    আমি সুখি আমি সুখি দুঃখ
    তোমাতেই নিয়েই হাজারো দুঃখ।

    অতি চমৎকার একটি কাব্য দিলেন।

  2. যার জীবন ভরা কষ্ট, আঘাতে তাকে বাইরের কোন আগুনের আঁচ ই স্পর্শ করতে পারে না। কবিতায় বিরহের বিমূর্ততা চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। এগিয়ে যান সাথেই আছি। অফুরন্ত শুভকামনা রইলো। শুভ সকাল

  3. আপনার কবিতা আমার মনের কথা বলে। এরকম ব্যাথা ব্যাথা সুখ নিয়ে চলতে ভালোই লাগে। চলতে পারাটাও একটা অহংবোধে পরে। কবিতা সুন্দর হয়েছে।
    শুভ কামনা রইলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।