মূল লেখায় যান

নির্দিষ্ট দিনের জন্য ভালবাসা নয় ।।

ছারপোকাএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

ভালোবাসা দিবসকে আলাদা করে দেখার কিছু নেই ।যাকে ভালবাসা যায় তাকে কেবল কোনো নির্দিষ্ট দিনের জন্য ভালবাসা নয় ।
ভালবাসা হবে সারা জীবনের জন্য । ভালবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকার ভালবাসা বুঝায় না ।
ভালবাসা হতে পারে মায়ের
প্রতি সন্তানের ভালবাসা ,ভাইয়ের
প্রতি বোনের ভালবাসা ,স্বামীর
প্রতি স্ত্রীর ভালবাসা ,বন্ধুর
প্রতি বন্ধুর ভালবাসা ।ভালবাসার মত সুপ্ত প্রতিভা সবার মধ্যেই থাকে । কারো মধ্যে যে এই সুপ্ত প্রতিভা নেই এমন কোন মানুষ নেই । ভালবাসা শব্দটি কয়েকটি শব্দের মধ্যে আটকে ফেললেই যে সীমাবদ্ধতায়ই রূপ নিবে তা কিন্তু না । ভালবাসা কে কখনো আবদ্ধ করা যায় না ।কারন ভালবাসা সীমাহীন । ভালবাসার মধ্যে থাকতে হবে সম্মান শ্রদ্ধাবোধ ।
ভালবাসার মানুষটির ওপর নির্ভর
করা যাবে তাকে বিশ্বাস করা যাবে শতভাগ ।যাকে ভালবাসা যায় তাকে ছেড়ে থাকা কখনোই সম্ভব নয় । এর মাঝেই ভালবাসার রঙিন সুন্দর স্বপ্নগুলো হাতছানি দেয় ।

সবাইকে ভালবাসা দিবসের নিরন্তর শুভেচ্ছা রইল ।

মোট পড়েছেনঃ ১৪৩৪জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. ভালোবাসা একটি সুপ্ত প্রতিভা? 🙂 মজা পেলাম
    আজ ভ্যালেন্টাইন দিবসে একজনকেই শুভেচ্ছা দিয়েছি, আমার বোনকে।
    ভালো লিখেছেন ভাইয়া। সোনেলার সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

    1. ভালবাসার অনেক রূপ হয় ঠিক বলেছেন ।ভালবাসার মানুষগুলোর গুরুত্ব যার যার মনের মত ।কারো থেকে কারো কম নয় ।

      ভালবাসা দিবসের শুভেচ্ছা রইল ।
      ভাল থাকবেন সবসময় ।

  2. যারা ভালোবাসে, তাঁরা প্রতিদিনই ভালোবাসে। তবুও নির্দিষ্ট একটি দিনের উসিলায় সে ভালোবাসা নতুন মাত্রা পায়। ভালোবাসা দিবসের শুভেচ্ছা। -{@

  3. ঠিক বলেছেন আপুনি ।আমরা মানুষগুলো ও স্বভাবত নির্দিষ্ট একটি দিনে এর গুরুত্ব আরো অনেক মাত্রা বেড়ে যায় ।

    আমার একটা ফেন্ডের প্রশ্ন ছিল এমন দোস্তো ভালবাসা তো কোন নির্দিষ্ট দিনের জন্য নয় তাহলে কেনো আমরা এই দিনটাকে বেশি গুরুত্ব দেই ।

    আপুনি ফেবু তে আপনাকে রিকোয়েস্ট দিয়েছিলাম বাট অনেক দিন ধরে ঝুলতে ঝুলতে তিন ইঞ্চি লম্বা হইয়া গেছি ।

    ফেবু নিক থার্ড পার্সন প্লুরাল ।