নিরাপদ বিপরীতে

ধৈর্য্যের বেড়িবাঁধে আঘাত লাগছে।
অপ্রতিরোধ্য দাঁড়িয়ে থাকি
আমি সফল হবো; দেখো সব হারিয়ে-
.
তারপর বেড়িবাঁধে
বেলি ফুলের সুবাস গজায় বুকে
আপোষে সে দখল নিবে জেনে
আমার পূর্ব ইতিহাস তোমায় কাঁদাবে।
.
দেখবে সেদিন–
উদ্বাস্তু সব ভুল মানুষের ভুল মিছিল,
.
প্রিয়তমা!
আপনি সেই সুবাসে জয়ী নারী
আপনার নিরাপত্তায় নিরাপদ বিপরীতে
জরুরি শান্তি বার্তায় আমাকে লিখতে হবে
একেএকে বিগত সব প্রেমিকারা মরে যাকবাতাস কারো ভুল কান্না সয় না- এখন সুখ!
মোট পড়েছেনঃ ১১৬৯জনআজ পড়েছেনঃ ০জন


১২টি মন্তব্য
এমন একটা সুদিন আসুক। প্রিয়তমা চোখের জলে না ভাসুক। বেড়িবাঁধে নতুন নতুন ঘর উঠুক। শান্তির বাতাস বয়ে যাক।
কবিদের আশাবাদী হতে হয়।
শুভকামনা
ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
আপনার সফলতা কামনা করছি ভাইয়া। সুন্দর জীবন হোক, শান্তি বয়ে যাক জীবনের শেষ বেলা পর্যন্ত। শুভ কামনা রইলো আপনার জন্য। ভালো থাকবেন সবসময়
আপনিও ভালো থাকবেন আপু।
সফলতা আসুক সব না হারিয়েই
দুঃসময়ে যে পাশে থাকবে তাকে মনে
রেখে বিগত সবাই মরে যাক সেটাই কাম্য
সুন্দর উপস্থাপন
ভালো থাকুন
সুন্দর মন্তব্যে কবিতাটির ভাবার্থ ফুটে উঠেছে। ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
বেশ ভাবনাময় কবি দা
ধন্যবাদ দাদা 😍
সুখের সময় দীর্ঘায়িত হোক, সফল হোক জীবন।
চমৎকার লিখেছেন।
ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
মনোমুগ্ধকর।
ধন্যবাদ ভাইয়া 😍