মূল লেখায় যান

নিয়ত প্রতিজ্ঞা

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২৫টি মন্তব্য

শুভ্রনীল,

তব নীলাকাশ কালো মেঘে যতোই ঢাকা থাকুক,

অশুভ অমঙ্গল যতোই আচ্ছাদিত করে রাখুক,

সমস্ত কালো অশুভ অমঙ্গল দূরে সরিয়ে-

শুভ্রমেঘ হয়ে কেবল আমিই ভাসবো তব বুকে!

 

তব অবহেলায় একটু একটু করে নিষ্পেষিত হতে নয়,

তব প্রেমময় ভালোবাসায় শত সহস্র আলোকবর্ষ বাঁচবো-

বলেই এসেছি এই ধরাধামে, নীড় গড়েছি তব হৃদয় জমিনে!

মোট পড়েছেনঃ ৯৪২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৫টি মন্তব্য

  1. দারুণ লিখেছেন আপু।
    অনুরোধ থাকবে অন্যদের লেখা পড়ার জন্য, এক সময় আপনি সবসময় শীর্ষ মন্তব্যকারী ছিলেন, আবারও সেই শীর্ষ মন্তব্যে আপনাকে দেখতে চাই।

  2. “তব নীলাকাশ কালো মেঘে যতোই ঢাকা থাকুক,
    অশুভ অমঙ্গল যতোই আচ্ছাদিত করে রাখুক,
    সমস্ত কালো অশুভ অমঙ্গল দূরে সরিয়ে-
    শুভ্রমেঘ হয়ে কেবল আমিই ভাসবো তব বুকে!”

    শুভ্রমেঘের পাশে থাকতে চাই দাড়াক তিনি রূখে
    আমার আপুর শুভ কামনা জানাই থাকুক তিনি সুখে
    ভাল লাগলো। সুস্থ থাকুন
    দু:খের কথা লিখে যাই মোরা উঁকি দিয়ে দেখুন।

  3. কবিতায় দৃঢ় প্রত্যয় দেখতে পাচ্ছি। এমন লেখাই ভালো লাগে, যেখানে হতাশা নয় থাকবে জীবনের ডাক।
    আরো বড় করে লিখতে হবে। নয়তো ছোট লেখা একজোড়া করে দিবেন।

    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?