মূল লেখায় যান

নিয়তি কাহন

বোকা মানুষকবিতা, সাহিত্য১০টি মন্তব্য

এখন আর আগের মত কথা হয়না।
বলা হয়না পাওয়া না পাওয়ার সাতকাহন।
তবে কি ফুরিয়েছে আমাদের সব কথা?
জানি ফুরোয়নি মোটেই, আছে অনেক বাকি।

হয়তো বলা হয়, শুধু জানতে পাইনা, এই যা।
গুন গুন কথারা ওড়ে অন্য কোনও বাতাসে,
সে বাতাস নড়ে চড়ে, ঢেউ ওঠে শিরশিরিয়ে।

আর অনেক না বলা কথা নিয়ে আমি বসে থাকি,
জানালার পাশের জারুল গাছটার কান্না শুনি,
দুরাগত বিমর্ষ বাতাস আমাকে বলে বলে যায়,
– এটাই তোমার নিয়তি, এটাই তোমার নিয়তি।।

মোট পড়েছেনঃ ৮৪৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১০টি মন্তব্য

অনলাইনে ডাক্তার দেখাতে চান?