মূল লেখায় যান

নিখোঁজ শব্দ

শিরিন হককবিতা২৪টি মন্তব্য

নির্বাক শব্দ নাবিক নিখোঁজ!
আষ্টেপৃষ্ঠে ঘিরে আছে জমা যতো ক্রোধ; ভাষাহীন জীবন্ত ফসিল..
পানকৌড়ি করে মুক্তোর খোঁজ…

নবজাতকের প্রিয়জন হারা হাহাকার..
আগামীর শিশু অন্ধকারে নিমজ্জিত;
খেলার নেশায় খেলোয়াড় মাতাল দিকভ্রান্ত !
ঘুণে ধরা পাণ্ডুলিপি পড়ে আছে এক কোণে দু:স্বপ্নে আড়ষ্ট বিবেক…

মানবতায় গ্রহণ ধরেছে ঘোর অমানিশা
কালের প্রহর অনিশ্চয়তা সংশয়,
তাল-সুর-লয়-ছন্দপতন !
জীবনের গতিপথ শঙ্কিত সমুদ্র ঘূর্ণিপাকের আশংকা… সবুজ অরণ্য বিবর্ণ বধির..

দামামা বাজিয়ে কখন রুখবে ঘোর বিদিশার অমানিশা!
নতুন প্রভাতের আলোয় কখন আলোকিত হবে এ ধরা!
কখন আসবে প্রাণের স্রোত আর জীবনের উচ্ছলতা!
নিস্পাপ মানব শিশু ফিরে পাবে জীবনের বারতা!

মোট পড়েছেনঃ ৩২০০জনআজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. জানিনা কি খোজেন আপনি ভেজাল দুনিয়ায়। ছন্দপতন এধরায় আবার আসিবে কি নিরানন্দএর কুপকাত হয়ে স্বপ্নিল সুস্থধারার জীবন ব্যাবস্থা। শতকোন্দল আর কুমানব ভেংে আসবে কি পাকপবিত্রময় ধরা। আশায় বুক বেধে রই। 💚💚💚💚💚

  2. সকল অন্ধকার কেটে আলোকরাজী নেমে আসুক এ ধরায়। নতুন দিগন্ত আলোকিত হোক নতুন প্রভাতের আলোয়।

    আমাদের শিশুরা যেন পায় এক উজ্জল ভবিষ্যৎ।

    দারুন লিখেছেন আপু।

  3. অমানিশা কেটে একদিন আলো আসবেই। অন্ধকারের মাঝেই লুকিয়ে থাকে আলোর চিহ্ন। নিখোঁজ শব্দ ছাড়াও লেখা যায় আর্তনাদের বীভৎসতা।

    চমৎকার লিখেছেন। শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।