মূল লেখায় যান

নিঃসঙ্গ দাড়কাক (কথোপকথন)

সুরাইয়া পারভীনঅন্যান্য৩৫টি মন্তব্য

কী করছেন আপনি?

-হাহাহা। কাজ ছাড়া আর কী?

সারাজীবন তো সেটাই করলেন, এবার একটু প্রেম টেমও করুন🙈🙈

-আচ্ছা এসো তবে মিলি

মন থেকে ডাকছেন না নিশ্চয়ই

-প্রাণ থেকে

তবে চলুন সব বাঁধা উপেক্ষা করি

-এসো

কেউ কেউ আমৃত্যু একা,এই নিঃসঙ্গ দাড়কাকের মতো

আমিও ঠিক তেমনি গো!

-না। আমি কি নেই হয়ে গেছি?

সকাল সকাল বাজে বকা। আপনি থাকুন, দীর্ঘজীবী হন। খুদা লেগেছে

 

-কী খাবে?

আগে লেবু চা পরে অন্য কিছু

-আলিঙ্গন খাবে, সঘন আলিঙ্গন!

খাওয়া যায়? ওটা একবার পেলে শান্ত নদীর বুকে উঠবে

জলোচ্ছ্বাস! অশান্ত নদীর জলে হবে আমার সর্বনাশ

 

-সর্বনাশ করবো নাশ! নদীর জলে আজলা ভরে নেব না হয়

-সর্বনাশের খেলায় উঠলে মেতে বেয়ারা বেপোরোয়া আমি এমনই হয়ে যাবো লাশ!

-বলো না সে কথা

তব আজলাতে হবে কী ঠাঁই?

-আজলা ভরে জড়িয়ে সুখ, নেবো বুকে টেনে

সুখের আঘাত হেনে!

সুখে যে আমার বড্ড অসুখ গো, তাই সুখবোধে নয় অসুখবোধেই তুমি থেকো।

 

ছবি-আমার

মোট পড়েছেনঃ ১২৮৮জনআজ পড়েছেনঃ ০জন

৩৫টি মন্তব্য

  1. সুখে যে আমার বড্ড অসুখ গো!
    এটাই চিরন্তন সত্য। যেমনই থাকা…. সুখের অসুখে টিকে থাকা।
    তবু থাকিস ভালবেসে ভালবাসার অভাবে,নইলে যে ফুরাবে দিনের আগেই দিনের চাওয়া।

    1. আহ্ দারুণ মন্তব্য
      ভালোবেসে ভালোবাসার অভাবে
      থাকো মিশে থাকো সুখে অসুখে

      কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যযোগ ভালোবাসা রইলো আপু 💓💓💓
      লাভ ইউ সো মাচ

  2. খুব ভাল লাগলো বোন। শুভ কামনা রইলো। তবে শেষ মেষ দাঁড় কাকাও ঠাঁই পেলে কবিতায়। যতই কুৎসিত হোক না কেন ঠিকই জায়গা দখল করে নিয়েছে আপনার কবিতায়। প্রেমটা জমবে ভাল।

    1. শুনেছিলাম যারা লেখালেখি করে তারা অকুৎসিত
      বিশ্রীকেও সুশ্রী করে তুলতে পারে কলমের আচঁড়ে
      আজ আপনার কমেন্টে সেটা আবার মনে পড়ে গেলো।
      কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
      ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

  3. দারুন কথোপকথন। সুখের অসুখে সবাই ভোগে। সুখ সহ্য করাটাই যেন একটা অসুখ, ঘোরের মধ্যে বসত। কেউ কেউ আমৃত্যু দাঁড়কাকের মতোই একা , নিঃসঙ্গতায় সুখ খুঁজে পায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো

  4. লেখার মাঝে কথপোকথন কিন্তু ভালোই জমেছে। তবে ভাবছি, দুইজনের কথপোকথন দাঁড়কাকগুলো শুনেছে কিনা! শুনলে ওরা আবার ক্ষেপে যাবে নাতো?
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।

    1. নিঃসঙ্গ একলা একা দাড়কাক
      যদি বসে বসে শোনে কথোপকথন
      আশা করছি রাগ করবে না! কারণ সে তো আজন্ম একা
      কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

  5. “আলিঙ্গন খাবে, সঘন আলিঙ্গন!
    খাওয়া যায়? ওটা একবার পেলে শান্ত নদীর বুকে উঠবে
    জলোচ্ছ্বাস! অশান্ত নদীর জলে হবে আমার সর্বনাশ”।
    কিছু কিছু আলিঙ্গন সর্বনাশ ডেকে আনলেও তার বড় দরকার।
    সুন্দর। শুভ কামনা।

  6. আহারে, এমন স্বঘনো আলিঙ্গনের আমন্ত্রণ কেউ প্রত্যাখান করে? দাড়কাকটা এত্তো বেরসিক কেন?
    সুখের ভিতরে অসুখ খুঁজে বেড়ানো! এই জন্যেই কি সে নিঃসঙ্গ দাড়কাক!!

    1. সত্যিই তো বড্ড বেরসিক এই দাড়কাক
      তা না হলে এমন আমন্ত্রণ প্রত্যাখান করবে কেনো?

      কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ❤️❤️

  7. কিনা সুখেরি আশায় কইলু কথা
    সুখেরি মাঝে লুকায়িত সখা
    সুখ নাহি দুখিই রহি হেথা
    মাখিবনা তবুও ব্যাথা অবেলা।

    আপনার লেখায় আরো সুন্দর মন্তব্য ইচ্ছে কিন্তু মনে জাগছেনা পংতি।
    আপ্লুত পড়ে।

    1. আমি সবসময় কাকটা একা থাকতেই দেখি
      তাই তাকে নিয়েই এই লেখা

      কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়