মূল লেখায় যান

নামহীন ৪

প্রিন্স মাহমুদএকান্ত অনুভূতি, কবিতা১০টি মন্তব্য

যত খুশি মালাউন মারো

দাও সম্প্রীতির বাণী

এসব কইয়া লাভটা কি

চোরে কি আর শুনেরে ভাই

ধর্মের কাহিনী .. ?

 

ধর্ম দিয়া চোখে দাও ধুলা

কথায় কথায় ধর্মের মুলা

জেনে নেরে সবই একই

ভগবান ঈশ্বর আল্লাহ ..

 

মানুষ হইতে ধার্মিক হইতে হয়না

ধার্মিক হইতে মানুষ হওন লাগে

তারপরে ইচ্ছামত ফানুস উড়া

মানুষটা তো হও আগে …

 

একসময় ভেবে চিনতে , দরদ দিয়ে লিখতাম , এখন অস্থির একটা সময়

পার করছি , আমি যেমন তেমন দেশও , সোনেলাতে ঢুঁকে নতুন লেখায় ক্লিক করে

লিখতে বসা …

মোট পড়েছেনঃ ৭৭২জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. হায় মনুসত্য তুমি কোথায় তোমার বাড়ি কই জাগবে না আর,
    হে মানুষ তোমার লজ্জা উদয়ই হবে,
    আর কত বস্ত্র হরন হলে তোমার বিবেক জাগ্রত হেবে,
    আর কত রক্তক্ষরন হলে তোমার কান্না পাবে,
    আর কত রক্তক্ষরন হলে তোমার শুভবুদ্বির উদয় হবে?

  2. সমবেদনা জানানোর জন্য ধন্যবাদ, সংখ্যালঘুদের এখন “নীরবতাই মুক্তা “এ বানী মেনে চলা ভালো। আপনার কষ্ট থাকা এ অবেলায় -{@ শুভেচ্ছা।