নাগরিক বিভীষিকায় লালায়িত সমাজপতি
মন্ত্রীসভায় অহর্নিশি সভ্যতার বলাৎকার
বুদ্ধিজীবীর কলমে যখন জাফরান বশীকরণ
রাজপথে সে সময় কুকুর খুঁজে বেড়ায় আমার ভাইয়ের অবশিষ্ট্য।
একশত ষাট টাকার পেঁয়াজে ভুনা করব আজ গণভবনের ভিত
দাওয়াত রইল হে ভোরের কাঁক –
সাথে করে নিয়ে এসো ক’ খাবলা হিউম্যান রাইটস।
এরপর বুনে যাব কিছু নেশালু অবগাহন
লাশের পিঠে আর কত দেখব লাশের বোঝা ?
ওরা বধির।
তাই তুমি আমি বুক চিতিয়ে বলব –
গণতন্ত্র নিপাত যাও ।
মোট পড়েছেনঃ ৬৬৪জনআজ পড়েছেনঃ ০জন


৬টি মন্তব্য
ব্যাপারনা
চলুক এভাবে ।
আমরা কি নাগরিক? আমরা আম, জাম, জনতা।
খসড়া ভাইএর সাথে সহমত ।
ম্যাংগো পিপল আমরা, ম্যাংগো জুস করেই খাচ্ছে গণতন্ত্র আমাদের। বিশ্বাস করুন এটা ফ্রুটিকা নয় যে সত্য – সভ্য কিছু আশা করবেন।।
লাশের পিঠে আর কত দেখব লাশের বোঝা ?
ওরা বধির।
তাই তুমি আমি বুক চিতিয়ে বলব –
গণতন্ত্র নিপাত যাও
ভালো বলেছেন (y)
ধন্যবাদ সবাই কে