মূল লেখায় যান

নক্ষত্র সময়

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি৩৫টি মন্তব্য

বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা
অপলক সকাল দুপুর রাত্রিতে
ঐ দূরপানে কে যায় আসে।
শব্দেরা হাহাকারে দুঃস্বপ্নে খেলা করে;
ডায়েরির পাতায় লুডুর ছকে।

ভুল সময়ে ভুল পৃথিবীর কোলে
জন্ম নেয়া ভ্রূণঘ্ন পিন্ডের দীর্ঘশ্বাসে
চমকে উঠি ক্ষণেক্ষণে!
দাবী-দাওয়া শিকেয় উঠেছে;
অনাগত গোধূলির নিষ্প্রাণ কুহুকতায়
বেঁচে থাকার আকুতি আকাশে বাতাসে।

হে সমরসঙ্গী, মনে রেখো সময়ে
নক্ষত্রেরও রাত আসে
সূর্যালোকে তারাও বিলীন হয়ে যায়!
ক্যানভাসে বেঁচে থাকে স্মৃতিকথা-
প্রজ্জ্বলতায় আড়ালে আবডালে।

– সোনেলা ব্লগের ডেভলপার এবং ব্লগার আমাদের প্রিয়জন নাজমুল আহসান ও নাজিয়া তাসমিন যুগলের আদরের কন্যাটির জন্য সুস্থতা প্রার্থণা করছি।

মোট পড়েছেনঃ ৯৫২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৫টি মন্তব্য

  1. চমৎকার শব্দের বিন্যাস ঘটিয়েছেন।
    দ্রুত সুস্থতা কামনা করছি।
    সব অবসান ঘটিয়ে পরিবারের সবাই সুস্থতা নিয়ে ফিরে আসুক,আল্লাহ পাক যেন তাদের সেই তৌফিক দান করেন—- আমীন।

  2. মেয়ে এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। একটু বিলিরুবিন বেড়ে গিয়েছিল। এখন ঠিক আছে।
    দোয়া করবেন ভাই। পোস্ট দেওয়ার জন্যে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?