মূল লেখায় যান

ধূসর অভিমান

রাতুলবিবিধ১৬টি মন্তব্য

বেশ খানিক টা ক্ষোভ নিয়েই লিখছি,
আজ তোমায় খুব বেশি মনে পরছে।
বেশ খানিকটা কষ্ট মিশিয়ে লিখছি,
আজ তোমায় বড্ড দেখতে ইচ্ছে করছে।

ভাবিনি কখনও,
ধূসর অনুভূতির জালে এভাবে জড়িয়ে যাবো।
যখন তুমি ছিলে পাশে-
শুভ্র অনুভূতি হয়ে।
ভাবিনি তখন,
কখনও আমার আকাশে ভেসে বেড়াবে,
ধূসর মেঘ হয়ে।

ভাবিনি তখন,
মাঝে মাঝেই বৃষ্টি হয়ে ঝরবে,
অশ্রুসিক্ত করে দিবে এই আমাকে।
মাঝে মাঝেই কর্দমাক্ত করে দিবে,
আমার মৌন-ভূমি।
সে কাদা মাখা পথ এ হাঁটতে গিয়ে,
কাদায় মাখা মাখি করে-
ক্লান্ত হয়ে পরে রব আমি।

জানি আসবে না, আসবে না-
আমার শুভ্র মেঘ হয়ে আর তুমি।
দিন শেষে গোধূলি হয়ে ফিরবে না,
আমার আকাশে।
মৌন চাঁদ এর আলোয় ভরিয়ে দিবে না,
আমার মৌনতা কে।
আর আমি ঘরে ফিরব না,
নতুন আশায়, নতুন স্বপ্ন নিয়ে।
পরে রইব সেই মৌন-ভূমি তে,
জীর্ণ বেশে।

ফিরি ফিরি করেও আর-
হবে না আমার ফেরা।
ডাইরির পাতাতে আর পরবে না,
শুভ্র অনুভূতির ছোঁয়া।

মোট পড়েছেনঃ ৭৭৩জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. সোনেলায় স্বাগতম -{@

    এত অভিমান , ক্ষোভ কেন ভ্রাতা ?
    অভিমান চলে যাক
    মনের আঙ্গিনায় জেগে উঠুক আনন্দের সোনালী সূর্য ।

    কবিতা ভালো লেগেছে –
    শুভকামনা ।

  2. অনুজ্জ্বল অতি সাধারণ ভুবনে আপনি স্বাগত ।

    এত যন্ত্রনায় পড়ে থাকার দরকারটা কী ?
    ডাইরির নূতন পাতায় শুরু হোক নূতনতম লেখা ।
    আমরাও সে অপেক্ষায় ।

  3. আমার ‘জেনার’ কখনই কবিতা না, লিখতে তো পারি ই না,বুঝিও না।

    আপনার কবিতাটা ছোট এবং অন্য কোন কারণে( আমি ঠিক জানিনা) পড়ে ফেললাম। এবং ভাল ও লাগল।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।