মূল লেখায় যান

ধারণা

নিতাই বাবুএকান্ত অনুভূতি৩৫টি মন্তব্য

শুনেছি পৃথিবীটা নাকি গোলাকার
রাজা করে প্রজাকে তিরস্কার,
চারিদিকে অন্ধকার ক্ষুধার্তের হাহাকার
অজ্ঞানী অত্যাচারী পায় পুরস্কার!

শুনেছি পৃথিবীটা চক্রাকার ঘূর্ণায়মান
ক্ষমতাবান অসহায়কে করে অপমান,
দুর্নীতিবাজদের সম্পদ পাহাড় সমান
লুটেরাদের লুটপাটে দেশ খানখান!

ছবি ইন্টারনেট থেকে।

মোট পড়েছেনঃ ১০৭২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৫টি মন্তব্য

  1. চারিদিকে অন্ধকার ক্ষুধার্তের হাহাকার
    অজ্ঞানী অত্যাচারী পায় পুরস্কার!

    .দাদা একদম সত্যিকথাবলছেন,
    যারা অজ্ঞানী অত্যাচারী তাঁরাইপায় পুরস্কার,
    আর অনাহারী ক্ষুধার্তের হাহাকার চিরকার।

    দাদা একান্ত অনুভূতিতে মুগ্ধতা রেখে গেলাম।
    শুভ রাত্রী, শুভ কামনা //

      1. হ্যাঁ দাদা, আমিও এক চির ক্ষুধার্ত অনাহারী। তাই এইরকম লেখা সবসময়ই লিখে থাকি। আপনার জন্য শুভকামনা থাকলো। আর ইদানীং ব্লগ ফেসবুক-সহ আরও অন্যান্য সাইটে আনাগোনা কম হচ্ছে। কারণ আমার সহধর্মিণীর শারীরিক অবস্থা এখনো বেশি একটা ভালো হয়নি, তাই। এরজন্য আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থী।

      2. ধন্যবাদ শ্রদ্ধে দাদা,
        আমি শুনেছি গত দিন আপনার স্ধর্মিণীর শারীরিক সুস্হ্যতা বেশ ভালো নেই।
        তবে চিন্তা করবেনা দাদা, অবশ্যই ঈশ্বরের কৃপায় তাড়াতাড়ি সুস্হ্য হয়ে উঠবে।
        আমি প্রর্থনায় সুস্হ কামনা করি,
        দুজনের জন্য শুভ কামনা।

    1. আপনার জন্যও অনেক অনেক শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দিদি। দিদি, ইদানীং ব্লগ ফেসবুক-সহ আরও অন্যান্য সাইটে আনাগোনা কম হচ্ছে। কারণ আমার সহধর্মিণীর শারীরিক অবস্থা এখনো বেশি একটা ভালো হয়নি, তাই। এরজন্য আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থী।

    1. আপনার জন্যও অনেক অনেক শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি রেহানা দিদি। দিদি, ইদানীং ব্লগ ফেসবুক-সহ আরও অন্যান্য সাইটে আনাগোনা কম হচ্ছে। আর সোনেলা ব্লগে আপনাদের লেখাও পড়া কম হছে। এমনকি আপনাদের সকলের পোস্টে মন্তব্যও করা হচ্ছে না আমার। কারণ আমার সহধর্মিণীর শারীরিক অবস্থা এখনো বেশি একটা ভালো হয়নি, তাই। এরজন্য আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থী।

    1. তা ঠিকই বচলেছেন, শ্রদ্ধেয় কবি দাদা। সোনেলার মিলনমেলায় আপনার মতো একজন গুনী লেখকের সাথে হাত মেলাতে পেরে আমি নিজের জীবনটাকে ধন্য করেছি, শ্রদ্ধেয় কবি দাদা। সত্যি আমি আনন্দিত উল্লসিত! আপনার জন্য শুভকামনা থাকলো।

  2. কি আর করা বলুন, আমরা আম পাবলিক যারা আছি তাদেরই সব বিপদ। সত্যিই মাঝে মাঝে বেশ বিপদে পড়ে যাই রাজনীতিকদের কারণে, আবার বিপদ থেকে উদ্ধার পেতেও ওদের কাছেই ধর্না দিতে হয়। পর্যায়ক্রমে সাধারণ জীপন যাপনটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে।

      1. হুমম, ওখানে ও দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করছেন ওনি। অথচ ইচ্ছে করলে হিন্দু মুসলমান দৃষ্টি পরিত্যাগ করে ওনি মানুষের দৃষ্টিতে তাকাতে পারতেন।

    1. প্রাণের কাঙ্ক্ষিত মিলনমেলায় বসে বসে আনাকে দেখেছিলাম। আপনার বক্তৃতাও শুনেছিলাম! কিন্তু আপনার পবিত্র দক্ষহাতে আমার মতো একজন নগন্য মানুষ হাত মেলাতে পারিনি, দাদা। এটা ছিল আমার জন্য একটা দুর্ভাগ্য! তো, আশা করি আগামীতে যদি সাক্ষাৎ হয়, তাহলে মনের আকাঙ্খা দূর করে কাঙ্ক্ষিত আশা পূরণ করবোই করবো।
      শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।

      1. দাদাভাই, আমি সোনেলার মিলনমেলায় যাই নাই।আপনি হয়ত ভুল করছেন অন্য কারো সাথে। তবে আপনাদের মিস করেছি হয়ত আবার কোনোদিন দেখা হবে সবার সাথে।

      2. তাহলে তো আপনাকে নিয়ে আমার ধারণা সম্পুর্ণ ভুল প্রমাণিত হলো, শ্রদ্ধেয় দাদা। তবে আমি যে মনে প্রাণে আপনাকে ধারণা করেছিলাম, সেজন এখানে দেখুন! ছবির সম্মানিত ব্যক্তিকে আমি কিন্তু ঠিক আপনাকে ভেবে নিয়েছিলাম দাদা। ভুলের জন্য ক্ষমাপ্রার্থী!

    1. সোনেলা ব্লগের মিলনমেলায় আপনার মতো একজন গুনীজনের সাথে হাত মেলাতে পেরে আমি ধন্যি। সেদিনের দেখা ছবিগুলো আমি চিরদিন স্মৃতি করে রেখে দিলাম, শ্রদ্ধেয় কবি দাদা।
      এখানে দেখুন!
      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

    1. আপনাদের বৌদি এখনো পুরোপুরি সুস্থ হয়নি দিদি। আগামীকাল আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তারপর ঔষধ! তবে আমি শতভাগ আশাবাদী যে দ্রুত সুস্থ হয়ে উঠবে। এমনিতেই আগের চেয়ে একটু ভালো অবস্থায় আছে। আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থী।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?