মূল লেখায় যান

দেহলোভী কামনা!

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি৩৪টি মন্তব্য

অন্ধকারে নিজের পুচ্ছ থেকে নির্গত আলো দিয়ে হাসনাহেনার বাগানকে আলোকিত করবে ভেবে সেই যে জোনাকিপোকাটা একবার এসেছিলো, সে আজ হয়েছে নিরুদ্দেশ।

অযুত লক্ষ নিযুত বসন্তরা চক্রাকারে আসাযাওয়া করে আর নিত্য নতুন জোনাকিরা আলোয় ঝিকমিক করে জ্বলেনিভে মরিচবাতির মতন।

নির্বোধ হাসনাহেনাও মিছে ঘ্রাণের আশায় ফুটে যায় নিত্য; তবে সেই ভুবনজয়ী সুগন্ধির বদলে যা পেলো তার উপমা কেবল গান্ধী পোঁকাই হতে পারে বৈ অন্য কিছু নয়।

বিদঘুটে হুল বিদ্ধকারীর স্পর্শে মাতাল পানকৌড়ির রন্ধ্রে রন্ধ্রে আজ এ কেমন নেশা!! রোমকূপ শিউরে ওঠে, কামনায় বিধগ্ধ হয়। উন্নাসিকতার মোহে লালা ঝরে টপ টপ। বাতাবি লেবুর ঘ্রানে নুয়ে পরে শয়তান!

দিনশেষে আবারও রাত্রি নামে ধরনীর বুকে, হাসনাহেনারা প্রস্ফুটিত হয় ঘর্মাক্ত রমণীর বিস্বাদ নিয়ে। লালা ঝড়া নেড়ি আবারও উদ্বেলিত হয় গান্ধির লোভে।

ঝিঁঝিঁ ডাকা সন্ধ্যায় বেহুশ নির্লজ্জ জোনাকিটা আজ আবারও পুচ্ছ থেকে নীলাভ আলো নির্গত করছে বাতাবি লেবুর সুগন্ধি পাবার মোহে।

আহারে! হাসনাহেনাটা কেবল প্রস্ফুটতই হলো। তার শুকনো রসে এখন নাম না জানা পক্ষীসমাজের আনাগোনা। সে না পেলো বাতাবি লেবুর ঘ্রান, না দেখলো জোনাকীর পুচ্ছরিত আলো।

মোট পড়েছেনঃ ১৪৬৪জনআজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

    1. কথাগুলি মন থেকেই আসে ভাই। কিছু মানুষ সময়ের কোকিল হয়ে আসে মনে ঘৃনা জন্ম দিয়ে চলে যায়। তবুও আমরা নতুন আশায় নতুন ভোরের স্বপ্ন দেখি। না হলে বাঁচবো কেমনে বলেন?

      আপনিও কিন্তু দারুন লেখেন ভাইয়া। ব্লগে পাখি বিষয়ক পোষ্টগুলি অসাধারণ হচ্ছে। প্লিজ তাড়াতাড়ি পরের পর্ব দিন। পড়ার জন্য মুখিয়ে আছি ভাইয়া।

      শুভকামনা জানবেন।

  1. ” নির্বোধ হাসনাহেনাও মিছে ঘ্রাণের আশায় ফুটে যায় নিত্য; তবে সেই ভুবনজয়ী সুগন্ধির বদলে যা পেলো তার উপমা কেবল গান্ধী পোঁকাই হতে পারে বৈ অন্য কিছু নয় ”

    হাস্নাহেনা গুলো নির্বোধ থাকে কেন? প্রতিপদে কেবলই নির্বুদ্ধিতার পরিচয় বহন করে যায়। পতঙ্গ গুলো পতঙ্গই থাকে। জ্বোনাক নয়তো গান্ধিপোকার অন্তরালে সব ঘ্রানেই খুঁজে নেয় বাতাবী লেবু আর হাস্নাহেনার সুবাস।

    অনেক ভালো লাগা রইলো কবিতায়। ভালো থাকুন ভাই। শুভ কামনা 🌹🌹

    1. এইটা কবিতা? এইটাকে কবিতা উপাধি দিলে জিন্দেগীতেও আর কবিতা লিখবোনা ☺☺

      হাসনাহেনারা নির্বোধই থেকে যায়, আসলে বোকা আর সহজসরল বলে সবাই আসে আর তার ঘ্রাণ নিয়ে চলে যায়।

      ধন্যবাদ আপু, এভাবেই মাঝেমধ্যে আমার লেখায় উঁকিঝুঁকি মেরে দু’লাইন লিখে যাবেন কেমন?

      শুভেচ্ছা জানবেন আপু।

  2. কথাগুলো বুজতে সময় লেগেছে অনেক। ভাবতে হয়েছে বেশ। শেষ করে একটু অবাক হয়েছি, আপনিও মানুষ, লেখার শব্দশৈলী আপনাকে নিয়ে গেছে,মানুষের শীর্ষেে।ধন্যবাদ ভাই

    1. দেহসুখ লাভের আশায় পুরুষ প্রতিদিন নিত্যনতুন নারীদের কাছে যায়। অথচ সে নারী আশায় আশায় মিছে বসে থাকে প্রাণ পুরুষের অপেক্ষায়। পুরুষ আর আসেনা, এক নারীতে তার মন ভরেনা।☺☺

  3. লেখাে পড়ে মনে হচ্ছিলো কোনো এক হাসনাহেনার দেশে হাঁটছি! আর অসংখ্য ফুল পাখিদের সাথে নিজের করধ্বনি মিলাচ্ছি।। অনেক সুন্দর একটি লেখা ভাই।।

  4. আমার মত নির্বোধ এই হাসনাহেনার কি বা করার আছে নিজস্ব বাহু শক্তি, চলার প্রবনতা না থাকলে বিরবোধের মত স্থিরই থাকা লাগে ার মাঝে মাঝে থাক্কা খাওয়া লাগে। ভাল;অ লাগ্ল। তৌহিদ ভাই।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।