মূল লেখায় যান

দুই লাইনের সংসার

অদ্ভুত শূন্যতাবিবিধ১৩টি মন্তব্য

সম্পর্ক 

তোমার যত জ্বর, আমার তত কাশি
এই টানাপোড়েনের সম্পর্ক বড্ড ভালবাসি

 

বালু ঘড়ি

আহা বেঁচে আছি, হয়ে বালু ঘড়ি
ঝর ঝর ঝর, সময় দিচ্ছে পাড়ি

 

কল্পনার আকাশে

হাতের মাঝে ধরে আছি কাগজের উড়জাহাজ
কল্পনার পাখি আমি, কোন আকাশে উড়ি আজ

 

কাঠ পেন্সিলে শৈশব

কাঠ পেন্সিলেই এঁকে ফেলা যায়, আঁকো
শৈশবের ফেলে আসা নদী আর সাঁকো।

 

নদীশোষন

নদীগুলো ভাগ হয়ে গেলে নাব্যতা কোন ভাগে যাবে ?
এই ভাগ হবে মরু! ঐ ভাগ স্বার্থপর সবুজ ফলাবে।

 

সুন্দরবন

সুন্দরবন উজাড় করে কেন হে তুমি বানাবে অগ্নি-বিদ্যুতের খোয়াড়
মনে রেখ ছিপছিপে নদীটির কথা, ভুলো না তার ভাটা আর জোয়ার।

মোট পড়েছেনঃ ৩৪২২জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

    1. হুমম ছড়া বলা যেতে পারে আরো স্পষ্ট ভাবে বললে ‘ছন্নছাড়া ছড়া’। মুগ্ধ হয়েছি মন্তেব্যে। আর সোনেলাতে লেখা আমার প্রথম ব্লগে প্রথম মন্তব্যটি আপনার, না চাইলেও মনে থাকতো, আর এখনতো মনে রাখা কৃতজ্ঞতার পর্যায়ে পড়লো। ভালো থাকবেন, কথা হবে-অক্ষরে অক্ষরে।

    1. ফেসবুকের দেয়ালে সোনেলাম বিজ্ঞাপন আমাকে আকৃষ্ট করে। সোনেলাকে নিয়ে আপনার লেখা ‘মুখবন্ধ’ ভালো লেগেছিল। প্রায় সবগুলো জনপ্রিয় বাংলা ব্লগ এখন (আপাতদৃষ্টিতে) কুরুচির কুরুক্ষেত্র, জঞ্জালে ভর্তি। সে তুলনায় সোনেলা নিঃসন্দেহে আমার জন্যে যথেষ্ট নির্জন এবং উপভোগ্য বিচরন ক্ষেত্র। আপনার লেখা ফেসবুকেতো পড়িই। এবার সোনেলাগোত্রের সদস্য হলাম। আশা করি কিছু ভালো সময় ও সঙ্গে কাটবে আমার আগামী।

      1. আন্তরিক এবং সর্বাত্মক চেস্টা থাকবে সোনেলা এমনি কুরুচির কুরুক্ষেত্র, জঞ্জাল এবং মুক্ত রাখার । অসুন্দর , অরুচিকর কোন কিছুর বিষয়ে সামান্য ছাড় দেয়া হবেনা ।

        একান্ত নিজের সাইট ভেবে নির্ভাবনায় লিখতে থাকুন । এখানে প্রথম থেকে আজ অবধি যারা আছেন , সবাই অত্যন্ত আন্তরিক এবং নির্ভেজাল ।

        অবশ্যই ভালো সময় কাটবে ।
        শুভকামনা ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।