মূল লেখায় যান

দুই রঙের জল

শাকিলা তুবাকবিতা, সাহিত্য৬টি মন্তব্য

দুই রঙের জল— আবৃত্তিটি শুনতে এখানে ক্লিক করুন। আবৃত্তি করেছেন মনিকা আহমেদ

কী এমন ক্ষতি হতো আমার বা তোমার
যদি সত্যি তোমাকে ভুলে যেতে পারতাম!
আমি বলতে পারতাম, আরেকদিন এসো
বলতে পারতাম, এদিকের জল-হাওয়া ভাল।

তুমিও তো ফিরে যেতে যেতে বলতে পারতে,
তোমাদের এদিককার আকাশটা বড় ঘন
ইচ্ছে করে দু’দিন আরো জিরিয়ে নিই ঘাটলার জলে।
আমি বলতে পারতাম, আরেকটু থাকো।

ভেবেছিলাম ভুলে যাওয়া কতই না সহজ
তুমি যাবে বনের দিকে আমি লোকালয়ে
মূলতঃ এখন আমার নির্জনবাস
ভুলে যাওয়ার সাধনায় আপাদমস্তক আচ্ছাদিত।

ভেবেছিলাম, কতদিন আর লাগবে ভুলতে—দিন, মাস, বছর?
সব ঘুরে ঘুরে আসে আর যায়, যায় আর আসে
তোমাকে বলতে পারতাম, যেও না—বলেছি, যাও
তোমাকে বলতে পারতাম, ভুলো না—বলেছি, ভুলে যাও।

মোট পড়েছেনঃ ২৮৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৬টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?